চলতি মাসেই খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত কলেজ

উল্লেখ্য, গত সপ্তাহেই কেরল প্রশাসন নভেম্বরের ১ তারিখ থেকে স্কুল খোলার অনুমতি দিয়েছিল। তবে আপাতত ছোটদের স্কুল বন্ধ রাখার ই নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাস অর্থাৎ অক্টোবর হচ্ছে উৎসবের মাস। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাসহ গোটা দেশজুড়েই একাধিক পরব-পার্বণ রয়েছে এই মাসে। আর ঠিক তারপরেই খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত কলেজ। করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছেন এমন পড়ুয়াদের নিয়ে আগামী ১৮ অক্টোবর থেকে খুলছে কলেজ। শনিবার এমনটাই ঘোষণা করল কেরল সরকার।

শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বসেছিলেন একটি জরুরি বৈঠকে। সেই বৈঠক শেষে একাধিক কোভিড বিধি শিথিল করার কথা ঘোষণা করা হয় কেরল প্রশাসনের তরফ থেকে। শুধু কলেজ নয় জানানো হয় চলতি মাসের ২৫ তারিখ থেকেই খুলছে কেরলের সমস্ত সিনেমা এবং থিয়েটার হল। করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর পরে পেক্ষাগৃহ খোলার অনুমতি দিল কেরল সরকার। তবে সেক্ষেত্রেও কিছু বিধি নিষেধ বহাল রাখা হয়েছে। ৫০ শতাংশ দর্শক এবং সামাজিক দূরত্ব মেনে খোলা হবে এই সমস্ত হল। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে আরও জানানো হয়েছে এরপর থেকে কেরলের সমস্ত ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে ৫০ জনকে আমন্ত্রণ জানানো যাবে। তবে তার বেশি লোকসংখ্যা নিয়ে কোনও জমায়েত হলে তাঁদের বিরুদ্ধে কোভিড বিধি লঙ্ঘনের জন্য কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত সপ্তাহেই কেরল প্রশাসন নভেম্বরের ১ তারিখ থেকে স্কুল খোলার অনুমতি দিয়েছিল। তবে আপাতত ছোটদের স্কুল বন্ধ রাখার ই নির্দেশ দেওয়া হয়েছে।

তবে চিন্তার বিষয় এই যে, এই মুহূর্তে দেশের মধ্যে সবথেকে খারাপ জায়গায় রয়েছে কেরলের করোনা পরিস্থিতি। বিজয়নের রাজ্যে এখনও করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা ১০ হাজারের উপরেই রয়েছে। কেন্দ্রের হিসাব বলছে গত ২৪ ঘন্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৮৩৪ জন। দৈনিক মৃতের সংখ্যার নিরিখেও প্রথম স্থানেই কেরলের অবস্থান। জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় শুধুমাত্র কেরলে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৯৫ জন। এই নিয়ে কেরলে ২৫১৮২ জন করোনায় প্রাণ হারালেন।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে