আফগানিস্তানে হামলা পাকিস্তানি সেনার, মৃত ১৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আফগান সীমান্ত এলাকায় হামলা চালাল পার সেনা। আফগানিস্তানের সীমান্ত লাগোয়া নানগড়হর এবং পাকটিকা প্রদেশে হামলা চালিয়েছে তারা। এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। এর মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। মৃতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে। বহু মানুষ আহত হয়েছেন।

আফগানিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান সেনা। ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলাসহ সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলার জেরে এই অভিযান চালানো হয়েছে বলে সূত্রের খবর।পাকটিকা প্রদেশের একটি স্কুলে হামলা চালানো হয়েছে। পাশাপাশি নানগড়হর এলাকায় হামলা চালানো হয়েছে। 

পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হামলার কথা স্বীকার করেছেন। গত সপ্তাহে রমজান শুরু হওয়ার পর থেকে তিনটি হামলা হয়েছে বলে জানিয়েছেন। বিবৃতি দিয়ে বলা হয়েছে, সীমান্ত অঞ্চলে আইএসের সংগঠনকেও টার্গেট করে হামলা চালানো হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সম্প্রতি হামলা চালানো হয়েছে। আফগান সরকারের তরফে পাকিস্তানের এই হামলার কড়া নিন্দা করা হয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে যাতে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো হামলা চালাতে না পারে তার জন্যই তালিবান সরকারকে বারবার জানানো হয়েছিল। কিন্তু কাবুল তার কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নাই নি। নিজেদের দেশের নাগরিকদের নিরাপত্তা রক্ষার জন্যই এই সিদ্ধান্ত।২০২১ সালে তালিবান সরকার কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেই তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে। সম্প্রতি সীমান্ত সংঘর্ষের ফলে দুদেশের সম্পর্কে আরো অবনতি ঘটেছে। তালিবান সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদের সাহায্য করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সীমান্ত এলাকায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ

 

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে