মীনাক্ষী–দীপ্সিতার মধ্যে বিভাজন সেলিমের, কাকে বাড়তি সুবিধা?‌ সিপিএমের অন্দরে ভাঙনের সুর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই সদ্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তরুণ সংখ্যালঘু মুখ প্রতীক উর রহমান। কিন্তু তাতেও চৈতন্যের উদয় হয়নি সিপিএমের রাজ্য সম্পাদকের। এখন নিজের দলের কমরেডদের মধ্যেই বিভাজন করে বসলেন মহম্মদ সেলিম। আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে দলের অন্দরে। যদিও এই নিয়ে কেউ মুখ খুলতে চাননি। তবে এই বিষয়টি নিয়ে পার্টির যুব নেতৃত্বের রোষের মুখে পড়েছেন মহম্মদ সেলিম। আর এই বিভাজনের মূলে রয়েছে বিধানসভার আসন। এভাবে রাজ্য সম্পাদক চললে দলের ক্ষতি অবশ্যম্ভাবী বলে মনে করছেন অনেকেই।

এদিকে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করার কথা গোপনে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে। আর এটা জানতে পেরেই বাকি তরুণ মুখরা রাজ্য সম্পাদককে চেপে ধরেছেন। এই পরিস্থিতি চলতে থাকলে আবার সিপিএমের ভাঙন দেখতে পাবে সকলেই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন দীপ্সিতা ধর। তখন সব থেকে বেশি ভোট পেয়েছিলেন তিনি উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত এলাকায়। সুতরাং এটি অন্য আসনের নিরিখে সিপিএমের তুলনামূলক ‘নিরাপদ’ আসন। এটা বুঝেই সেলিম মীনাক্ষীকে এই আসনে মনোযোগ দিতে বলেছেন। তাই মীনাক্ষী অন্য সব কর্মসূচি ছেড়ে কার্যত এখানে ঘাঁটি গেড়েছেন বলে সূত্রের খবর।

অন্যদিকে উত্তরপাড়া আসন মীনাক্ষীকে দিয়ে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হল বলে মনে করছেন দলের অন্যান্য তরুণ মুখরা। সেলিমের গুডবুকে আছে বলেই মীনাক্ষীকে এই বাড়তি সুবিধা দেওয়া হল। কেন সবসময় মীনাক্ষীকে ‘অ্যাডভান্টেজ’ দেওয়া হচ্ছে?‌ প্রশ্ন তুলেছেন বাকিরা। গোপনে মীনাক্ষীকে বলে দেওয়া হয়েছে, ‘‌উত্তরপাড়া আসন থেকে তুমি প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন থেকেই ওখানে পড়ে থাকো।’‌ আর এটা করা হয়েছে দীপ্সিতাকে অন্ধকারে রেখেই বলে সূত্রের খবর। সুতরাং ক্ষোভ তৈরি হয়েছে দীপ্সিতার মধ্যেও। আর এই কাজ থেকে প্রমাণ হচ্ছে, প্রতীক উর রহমান ঠিকই বলছিলেন।

এছাড়া তরুণ প্রজন্মের নেতৃত্বের মধ্যেও এই বিভাজন ভাল চোখে দেখছেন না বহু কমরেডই। কিন্তু বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভাঙনের দিকে যাচ্ছে লালপার্টি। আর মীনাক্ষী এখন ফেসবুকে তাঁর পরবর্তী কর্মসূচিও ঘোষণা করে দিয়েছেন। আবার সিপিএমের অফিসিয়াল ফেসবুক পেজেও উত্তরপাড়ায় মীনাক্ষীর জনসংযোগ কর্মসূচির প্রচার ছবি–ভিডিও পোস্ট করা হয়েছে। দীপ্সিতা ধরই সব থেকে এখানে ভাল প্রার্থী হতে পারে বলে মনে করছেন বাকি তরুণ নেতা–নেত্রীরা। তাহলে কি দীপ্সিতাকেও কৌশলে কোণঠাসা করা হল?‌ উঠছে প্রশ্ন। মীনাক্ষী গতবার প্রতিদ্বন্দ্বিতা করেন নন্দীগ্রাম আসনে। সেবার জমানত জব্দ হয়েছিল। এবার মীনাক্ষীকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া দলের অন্দরে আলোড়ন ফেলেছে বলে সূত্রের খবর।

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী নদীয়ারচাঁদ বাউড়ি

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার