না ফেরার দেশে বঙ্গ রাজনীতির ‘চাণক্য’, শোকের ছায়া রাজনৈতিক মহলে

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ রোগভোগের পর  না ফেরার দেশে বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলে শুভ্রাংশু রায় বাবার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। মৃত্যুকালে মুকুল রায়ের বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থতা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন তিনি। প্রায় ৬০০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে প্রয়াত হয়েছেন। বাবার মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন পুত্র শুভ্রাংশু রায়। তিনি বলেছেন, বাবা অনেক লড়াইয়ে জিতেছিলেন। কিন্তু এই লড়াইয়ে হেরে গেলেন। বাংলার রাজনীতিতে চাণক্য বলে পরিচিত ছিলেন তিনি। এক সময়ে তার দাপট ছিল চূড়ান্ত। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিলেন তিনি। দেশের রেলমন্ত্রী এবং জাহাজমন্ত্রীর দায়িত্ব ও সামলেছেন দক্ষতার সঙ্গে।

তৃণমূলের সংগঠন তৈরির সময় থেকে জমি আন্দোলন রাজ্যের পালাবদল সবসময়ই গুরুত্বপূর্ণ সৈনিক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তিনি। কিন্তু এক সময়ে বিচ্ছেদ ঘটে দলের সঙ্গে। তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু পরে তাঁর ঘরওয়াপসি ঘটেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে ফের ঘরে ফিরেছিলেন। কিন্তু ততদিনে শরীর অনেকটাই ভেঙ্গে গিয়েছে। রাজনীতির মঞ্চ থেকে অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন। সম্প্রতি তাঁর জন্মদিন ছিল। অবশেষে ৭২ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। তাঁর মৃত্যুর খবর পেতেই হাসপাতালের বাইরে ভিড় জমাতে শুরু করেছিলেন অসংখ্য মুকুল অনুরাগী। ২০২১ সালে স্ত্রীয়ের মৃত্য়ু তাঁকে ভেঙে দিয়েছিল। দীর্ঘদিনের রোগ ডিমেনশিয়া ভয়াবহ রূপ নেয়। তার কারণেই অসংলগ্ন কথা বলতেন। ২০২৪ সালে বাড়িতে পরে গিয়ে মাথায় আঘাত পান। তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে। 

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা