হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া বিশেষ আদালতের প্রধান কৌঁসুলিকে বরখাস্ত করলেন তারেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতায় আসার পরেই তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছিলেন সবলের উপর দুর্বলের আক্রমণ মেনে নেওয়া হবে না। এই বার্তার মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লিগের নেতা-কর্মীদের পাশে রয়েছেন। এবার বিরাট পদক্ষেপ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হল  হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া তাজুল ইসলামকে। সেই জায়গায় নতুন চিফ প্রসিকিউটর করা হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে  জানানো হয়েছে।  আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই বদলের কথা জানিয়েছে। গেজেট অনুসারে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মামলা পরিচালনার জন্য ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ৭ ধারা অনুসারে আমিনুলকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর নিযুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি অ্যাটর্নি জেনারেলের মতো একই পদমর্যাদা, বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আরও পড়ুন: ৯ মাসের অন্তঃসত্ত্বাকে নির্মম অত্যাচার শ্বশুরবাড়িতে, বাধ্য হয়ে থানায় বধূ

জুলাই গণহত্যার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু শেখ হাসিনা নয়, ফাঁসির রাজা শোনানো হয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও। এই রায়ের নেপথ্যে থাকা ব্যক্তিকে সরিয়ে দিলেন তারেক রহমান। সেই জায়গায় বসানো হল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করা ব্যক্তি আমিনুল ইসলামকে।  খালেদা জিয়ার আইনজীবী  ছাড়াও বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও বেশ পরিচিত অর্জন করেন তিনি।    প্রসঙ্গত , তৎকালীন অন্তর্বর্তী সরকার  জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম করে খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ  করেছিল।  তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর