আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ সপ্তাহ শুরুর দিনটি আপনার কেমন যাবে জেনে নিন

বৃষ: বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে যেসব সংস্থা টাকা নেয় তাদের খপ্পরে পড়বেন না। আর্থিক লোকসান এবং সময় নষ্ট-দুই হতে পারে। বন্ধুদের সাহায্যে আয়ের নতুন দিশা পেতে পারেন। নিজের প্রতি বিশ্বাস বাড়বে। দাম্পত্যজীবনে সুখী হবেন।

মেষ: সকলের সম্মতি নিয়ে কোনও কাজ শুরু করুন। ব্যবসার ক্ষেত্রে যে কোনও বড় সিদ্ধান্ত ভেবে-চিন্তে নিন। অফিসে বসের থেকে প্রশংসা পাবেন, এমনকি প্রমোশনও হতে পারে। আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হয়ে যেতে পারে।

মিথুন: কোনও বড় সম্পত্তি কেনার প্রস্তাব পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পন্ন হওয়ার সুযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনও চুক্তি হতে পারে। মামলায় জয়লাভের আশা রয়েছে।

কর্কট: ব্যবসার ক্ষেত্রে আজ একটু বেশিই পরিশ্রম করতে হবে। কারও সঙ্গে তর্ক-বিবাদে জড়াবেন না। সন্তানের কাছ থেকে কোনও ভালো খবর পেতে পারেন। টাকাপয়সার দিক থেকে একটু সাবধানে থাকবেন, একটু বুঝেশুনে খরচ করুন। শত্রুদের থেকে সাবধানে থাকবেন। শরীর স্বাস্থ্য ভালই থাকবে।

সিংহ: ব্যক্তিগত সম্পর্কে যা যা ভুল বোঝাবুঝি ছিল, তা আজ দূর হতে পারে এবং সম্পর্ক মধুর হওয়ার আশা রয়েছে। বাকসংযম রাখুন। চাকরিক্ষেত্রে আজ দিনটা ভালই যাবে। ব্যবসার কাজে যদি আজ কোথাও যেতে হয় তাহলে তা সাফল্য দেবে আপনাকে। যে কাজগুলো শেষ হয়নি এবং অনেকদিন ধরেই পড়ে রয়েছে, সেগুলো আজ শেষ করার চেষ্টা করুন।

কন্যা: পারিবারিক বা ব্যক্তিগত কারণে মানসিক অবসাদ আসতে পারে। এর থেকে কিন্তু শরীরও খুবই খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে কাজ করতে সমস্যা হতে পারে। ব্যবসায় যদি আর্থিক লাভের সম্ভবনা। বিরোধীপক্ষ আজ হার স্বীকার করবে। রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে আজ আপনি বেশি পছন্দ করবেন।

তুলা: বন্ধুরা আপনাকে আজ কোনও দামী উপহার দিতে পারেন এবং এতে আপনি খুবই খুশি হবেন। ব্যবসায় অনেক লাভ হওর আশা রয়েছে এবং ব্যবসা বৃদ্ধিরও আশা রয়েছে। নিজের প্রতি বিশ্বাস আজ খুবই বেশি থাকবে।

বৃশ্চিক: নিজের রাগের ওপরে নিয়ন্ত্রণ হারাবেন না। হঠকারী কোনও সিদ্ধান্ত নেবেন না। ব্যবসা বৃদ্ধির আশা আছে। কোনওরকম ঝুঁকিপূর্ণ কাজ থেকে আজ নিজেকে বিরত রাখুন। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করুন।
ধনু: শারীরিক কষ্ট দূর হবে। কর্মক্ষেত্র শুভাশুভ। আজ সময়ের মধ্যেই কাজ শেষ হওয়ার আশা রয়েছে। টাকাপয়সার দিক থেকে আজ দিনটি ভালই। সামাজিক এবং ধার্মিক কাজে মতিস্থির থাকবে। অনেকদিন ধরে যে কাজ আটকে ছিল আজ তা হয়ে যেতে পারে।

মকর: কোনও কাজ আটকে যেতে পারে। আজ অযথা দামী কিছু কিনে অর্থের অপচয় করবেন না। সম্পত্তি নিয়ে পরিবারের কিছু সদস্য কোনও সমস্যা সৃষ্টি করতে পারে। খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। যে কোনও বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন।

কুম্ভ: ব্যবসা বৃদ্ধি হওয়ার সম্ভবনা রয়েছে। কারও সাথে পুরনো কোনও অশান্তির আজ অবসান ঘটতে পারে। যে কোনও ধরনের অ্যাডভেঞ্চার থেকে আজ নিজেকে বিরত রাখুন। আকস্মিকভাবে লক্ষ্মীলাভের সম্ভাবনা আছে। প্রেমের জন্য দিনটি ভালো।

মীন: আজ ভাগ্য আপনার প্রতি সদয়। চাকরি অথবা ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ে লাভ হওয়ার সম্ভবনা রয়েছে। এমন কোনও উপায় আপনার সামনে আসতে পারে যাতে আপনার ব্যবসা বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনও মামলা-মোকদ্দমা থেকে রেহাই পাবেন। দরকারি কাগজপত্র সামলে রাখুন। সঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে।

Published by:

Share Link:

More Releted News:

রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে সতর্কতা অবলম্বন করুন, পরিবারে বিয়ের সম্ভাবনা

ব্যতিপাত যোগের প্রভাবে ৪ রাশির সতর্কবার্তা, আজ থেকে বাড়তে পারে সমস্যা!

আজকের রাশিফল: পেটের সমস্যা বাড়বে, হঠাৎ চাকরির প্রস্তাব, বিদেশ ভ্রমণের সুযোগ…

কাজের প্রতি মনোযোগী হন, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লক্ষ্মীবারে কার বিপদ?

শনির উদয়ে ভাগ্য খুলছে ৩ রাশি, জানুন কাদের জীবনে আসছে বড় পরিবর্তন?

শুক্রের গোচরে কুম্ভের হঠাৎ অর্থপ্রাপ্তি, তবে পরিবারের চরম বিপদ..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ