ভয়ঙ্কর! বোনের সামনে বাবাকে খুনের পর দেহ টুকরো করে নীল ড্রামে ভরল ছেলে, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্যে ভয়ঙ্কর ঘটনা। বাবাকে খুন করে বোনের  সামনে নীল ড্রামে ভরল ১৯ বছরের গুণধর পুত্র। এই খবর সামনে আসার পরেই শিউড়ে উঠেছে সকলে। কীভাবে ১৯ বছরের ছেলে এই কাণ্ড ঘটালো তা ভেবেই উঠতে পারছেন না প্রতিবেশীরা। উত্তর প্রদেশের লক্ষ্ণৌর আশিয়ানা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্ধমান প্যাথলজির মালিক মানবেন্দ্র সিংয়ের অর্ধ-মুণ্ডবিহীন দেহ ঘরের মধ্যে নীল ড্রাম থেকে উদ্ধার করার পরেই। ২০ ফেব্রুয়ারি থেকে বাবার নিখোঁজ  হওয়ার খবর জানায়  তার ছেলে অক্ষত।  তবে, কয়েকদিনের মধ্যেই ঘটনাটি নাটকীয় মোড় নেয় যা দেখে পুলিশকেও অবাক হয়ে যায়। 

অক্ষত পুলিশকে জানান যে ২০ ফেব্রুয়ারি সকালে তাঁর বাবা তাকে ঘুম থেকে জানান যে তিনি দিল্লি যাচ্ছেন এবং পরের দিন ফিরে আসবেন। এরপর, তার তিনটি মোবাইল ফোনই বন্ধ করে দেওয়া হয়। শেষ লোকেশনটি কাকোরিতে পাওয়া গেলেও বাকি মোবাইল ফোনগুলি আর  উদ্ধার করা যায়নি। এরপর সন্দেহ আরও ঘনীভূত হলে পুলিশ  মানবেন্দ্র সিংয়ের  ছেলেকে  জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের টানা জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে বাবাকে খুনের কথা স্বীকার করে নেয়  অক্ষত। এই খুনের কথা শুনে চমকে ওঠে পুলিশও। অক্ষত জানায় , ২০ ফেব্রুয়ারি ভোর সাড়ে চারটে নাগাদ বাবার সঙ্গে তার চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে চরম বচসা হয়েছিল। সেই থেকেই  রাগের মাথায় সে বাবাকে রাইফেল দিয়ে গুলি করে  খুন করে। তারপর   প্রমাণ লোপাটের জন্য বাবার দেহ তিনতলা থেকে একতলার ঘরে নামিয়ে  এনে বোনের সামনেই দেহ টুকরো টুকরো করে  কেটে কিছু দেহাংশ  সাদারৌনা গ্রামের কাছে ফেলে আসে ও বাকিটা বাড়িতেই একটি নীল ড্রামে লুকিয়ে রেখেছিল। 

পুলিশ জানিয়েছে, অক্ষত তার বোনের সামনে তার বাবাকে গুলি করে এবং কাউকে বললে তাকেও খুনের করার হুমকি দেয়। ভয়ে বোন চুপ করে  ছিল। সোমবার সন্ধ্যায়, পুলিশ অভিযুক্তকে নিয়ে বাড়িতে পৌঁছায়। দরজা খোলার পর, ভেতরে রক্তের দাগ, একটি গড়িয়ে পড়া ড্রাম এবং একটি অর্ধ-মৃত দেহ দেখে সকলেই হতবাক হয়ে যায়। মানবেন্দ্র  জালাউনের বাসিন্দা।  তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার।  স্ত্রী   মারা গিয়েছেন আগেই।  পরিবারে সদস্য বলতে ছিল একাদশ শ্রেণীর পড়ুয়া ছেলে এবং এক মেয়ে।  প্রতিবেশীরা বলছেন যে অক্ষত প্রায়শই তার বাবার বন্দুকটি লোক দেখানোর জন্য ব্যবহার করত। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে এবং ফরেনসিক তদন্ত শুরু করেছে। মাথাটি উদ্ধারের চেষ্টা চলছে এবং পুরো মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ