চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসাবে দায়িত্ব পেলেন কলকাতা দূতাবাসের প্রাক্তন আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষোভ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসাবে নিয়োগ করা হল অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব সরওয়ার আলমকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সারওয়ার ১৯৮৪ সালের বিসিএস তথ্য ক্যাডারের আধিকারিক হিসাবে কর্মজীবন শুরু করেন। নব্বইয়ের দশকে স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র তথ্য আধিকারিক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। খালেদা জিয়ার উপ প্রেস সচিবেও ছিলেন। খালেদা জিয়া জমানার শেষ দিকে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে দ্বিতীয় সচিব (তথ্য ও সংস্কৃতি)  হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। শেখ হাসিনার প্রথম জমানায়ও দীর্ঘদিন কলকাতা উপদূতাবাসে ছিলেন।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব সারওয়ার আলমকে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। পরে আবার সেই নিয়োগ বাতিল করা হয়। দেশের জাতীয় দৈনিক ‘কালের কণ্ঠ’কে দেওয়া সাক্ষা‍ৎকারেই তাঁর কোনও প্রেস উইং নেই বলে জানিয়েছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘তদারকি সরকারের সময় তার প্রেস দফতরের সবাইকে বাদ দেওয়া হয়। এরপর থেকে প্রেস দফতরে কেউ ছিলেন না।’ ওই সাক্ষাৎকারে একটি ঘটনার উদাহরণ দিয়ে রাষ্ট্রপতি বলেন, “একবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে জেতার পর পুরো কমিটির সদস্যরা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন। আমি সাংবাদিকবান্ধব মানুষ হিসেবে তাঁদের সঙ্গে দেখা করি। খুবই সাধারণ একটা সাক্ষাৎ ছিল। আমাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল, তারপর ফটোসেশন হয়। ওই ঘটনা পরদিন কয়েকটি পত্রিকায় প্রকাশ হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং তা স্বাভাবিকভাবে নেয়নি। জোর করে ওঁরা খুঁজতে থাকল যে বঙ্গভবনের প্রেস উইংয়ের কে এই কাজটা করেছে। আসলে প্রেস উইংয়ের কেউ তো এই কাজ করেনি। আমি নিজেই সাংবাদিকদের চিঠি পেয়ে তাঁদের আসতে বলেছিলাম। কিন্তু তারা অত্যন্ত নির্লজ্জভাবে প্রেস সচিব, উপ প্রেস সচিব এবং সহকারী  প্রেস সচিবকে তাড়িয়ে দিল।’

 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ