Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্যাকেট খুলে ব্লুবেরি সাবাড়! প্রকাশ্যে ডেলিভারি বয়ের কাণ্ড, অনলাইন অর্ডার করার আগে সাবধান..

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে খাবার বা গ্রোসারি অর্ডার করেন? তাহলে এই খবরটা পড়ার আগে দু’বার ভাবুন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ডেলিভারি কর্মী দোকান থেকে নেওয়া গ্রাহকের অর্ডার করা ব্লুবেরির প্যাকেট খুলে প্রকাশ্যেই খেতে শুরু করছেন, তারপর অবশিষ্ট জিনিস আবার প্যাক করে ডেলিভারির জন্য রেখে দিচ্ছেন!

এই চাঞ্চল্যকর ভিডিওটি ঘিরে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। ক্লিপে দেখা যায়, একটি অনলাইন কুইক-কমার্স সংস্থার স্টোরের বাইরে দাঁড়িয়ে এক ডেলিভারি পার্টনার নিজের ব্যাগ থেকে ব্লুবেরি বের করে নির্বিকারভাবে খাচ্ছেন। আশ্চর্যের বিষয়, ওই ব্লুবেরিগুলো ছিল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্ধারিত। প্যাকেট খুলে কয়েকটি ফল খাওয়ার পর, বাকি অংশ আবার গুছিয়ে রাখা হয় ডেলিভারির জন্য।

আরও পড়ুন: চা দিতে দেরি হওয়ায় দোকানের মালিকের মুখে প্রস্রাব করে দেওয়ার হুমকি পুলিশ কর্মীর

ভিডিওটি যিনি তুলেছেন, তিনি আরেকজন ডেলিভারি কর্মী। কিন্তু ক্যামেরা দেখেও অভিযুক্ত ডেলিভারি বয়ের মধ্যে কোনও সংকোচ বা লজ্জার লেশমাত্র নেই। বরং তিনি অনায়াসে খাওয়া চালিয়ে যান, এমনকি ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতেও দেখা যায় তাকে। দোকানের ভেতর-বাইরে ঘোরার সময়ও একই আচরণ বজায় থাকে।

এই ঘটনার সঙ্গে যুক্ত ডেলিভারি সংস্থাটি হল ‘Blinkit’। এমনটাই দাবি করেছেন বহু নেটিজেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার পর ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কেউ লিখেছেন, “এভাবে গ্রাহকের খাবারে হাত দিলে বিশ্বাস থাকে কীভাবে?” আবার কেউ সহানুভূতির সুরে বলেছেন, “হয়তো ছেলেটা খুব ক্ষুধার্ত ছিল।” ভিডিওটি প্রথম শেয়ার করা হয় @Deepeshpatel87 নামের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই অনলাইন ডেলিভারি পরিষেবার নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলছেন।

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির