সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন যোগ দিলেন তৃণমূলে, নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে জল্পনার অবসান হল। অবশেষে তৃণমূলে যোগ দিলেন অ্যাথলিট স্বপ্না বর্মন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন তিনি। গত জানুয়ারি মাসে শিলিগুড়িতে মহাকাল মহাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই অর্জুন পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মনকে সংবর্ধনা দিয়েছিলেন। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল। ঘাসফুল শিবিরে কি নাম লেখাতে চলেছেন স্বপ্না? অবশেষে সেটাই সত্যি হল।

এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল পরিবারের সদস্য হলেন জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না। আজ শুক্রবার, কলকাতায় তৃণমূল ভবনে এসে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। এখানে উপস্থিত ছিলেন গৌতম দেব, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য। ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জয় করেছিলেন উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন। তারপরই স্বপ্না জানিয়েছিলেন, অ্যাথলেটিক্সের ট্র্যাকে আর নামবেন না বলেই ভাবছেন তিনি। কারণ তাঁর পিঠের চোট ভোগাচ্ছে। স্বপ্না এখন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী। কদিন ধরেই শোনা যাচ্ছিল রাজনীতির ময়দানে দেখা যাবে তাঁকে। তবে গুঞ্জন ছিল, কোন দলে যোগ দেবেন স্বপ্না?‌ অবশেষে সেই গুঞ্জন কাটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন স্বপ্না বর্মন।

 

অন্যদিকে এই বিধানসভা নির্বাচনে স্বপ্না বর্মনকে টিকিটও দিতে পারে তৃণমূল কংগ্রেস বলে সূত্রের খবর। উত্তরবঙ্গে পদ্মফুল ফোটাতে সক্রিয় হয়েছে বিজেপি। উত্তরবঙ্গ নিয়ে বড় আশা তাঁদের। এবার সেখানেই জোর ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে। আজ স্বপ্না বর্মন বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই দলে যোগদান করলাম। উনি বাংলাকে এমন উচ্চতায় পৌঁছেছেন সেটা অন্য রাজ্যে হয়নি। মানুষের জন্য কাজ করার এটা অনেক বড় প্ল্যাটফর্ম। তাই আমি তৃণমূলে যোগদান করলাম।’

তাছাড়া মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগ দিলেন সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। এর আগে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সুতরাং উত্তরবঙ্গে ক্রমাগত শক্তিশালী হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই যোগদানের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‌বাংলার সোনার টুকরো মেয়ে তথা অ্যাথলিট আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের জন্য নানা কাজ করেছেন। নানা প্রকল্প নিয়ে এসে মহিলাদের হাত শক্ত করেছেন। আর সেটা দেখেই স্বপ্না বর্মন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।’‌

‘আপনাদের সমস্যাটা কী?’ তৃতীয় বিয়ে-বিতর্কে আমিরের পাশে রাখি গুলজার

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প

১০ মিনিটে গ্রোসারি নয়, এবার সাপও! ব্লিঙ্কিট কর্মীর কাণ্ডে চক্ষু চড়কগাছ নেটদুনিয়ার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু