শ্রীলঙ্কায় ইস্টারে গির্জায় হামলা জড়িত সন্দেহে ধৃত বিশিষ্ট মানবাধিকার কর্মীর জামিন

আন্তর্জাতিকমহলের চাপে নতিস্বীকার করে জামিন মঞ্জুর করে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ইস্টারে গির্জায় বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ধৃত হিজাব হিজবুল্লাহ অবশেষে জামিন পেলেন। তাঁর জামিন মঞ্জুরের জন্য আন্তর্জাতিকমহল শ্রীলঙ্কা সরকারের ওপর চাপ তৈরি করে। কার্যত আন্তর্জাতিকমহলের চাপের কাছে নতিস্বীকার করে হিজাব হিজবুল্লার জামিন মঞ্জুর করে।

গির্জায় হামলার ঘটনাটি ঘটে ২০১৯ সালে। বিস্ফোরণে প্রাণ হারান ২৭০জন। এদের মধ্যে ১৭জন ভারতীয়। একই দিনে এই দ্বীপরাষ্টে একাধিক জায়গায় হামলার ঘটনা ঘটে। তদন্ত উঠে আসে আইএস যোগ। জানা যায়, আইএসের মদতে গির্জায় হামলা চালায় ন্যাশনাল থয়েদ জামাত নামে একটি সংগঠন।

এই ঘটনার এক বছর বাদে হামলার সঙ্গে জড়িত সন্দেহে সে দেশের নিরাপত্তা সংস্থা বিশিষ্ট এই মানবাধিকার কর্মীকে সন্ত্রাসদমন আইনে গ্রেফতার করে। একাধিকবার জামিনের জন্য তাঁর আইনজীবী আদালতে আপিল করেন। নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করলে আদালত তা খারিজ করে দেয়। অবশেষে মিলল জামিন।

আন্তর্জাতিকমহল এই জামিন মঞ্জুরের বিষয়টিকে অন্যচোখে দেখছে। তারা মনে করছে, ৮ ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সাব কমিটি মানবাধিকার নিয়ে একটি আলোচনাচক্রের ডাক দিয়েছে। সেই আলোচনাচক্রে আমন্ত্রণ করা হয়েছে শ্রীলঙ্কাকেও। বিনা অপরাধে এক ব্যক্তিকে দীর্ঘদিন ধরে আটকে রাখার জন্য তারা সমালোচনার মুখে পড়তে পারে এই আশঙ্কা করে অবশেষে বিশিষ্ট এই মানবাধিকার কর্মীর জামিন মঞ্জুরের সিদ্ধান্ত নিল। সরকারের এই সিদ্ধান্তে খুশি হিজাব হিজবুল্লাহর পরিবার। উল্লেখ করা যেতে পারে, গত জুনে ইইউ পার্লামেন্ট শ্রীলঙ্কার দানবীয় সন্ত্রাসদমন আইন নিয়ে আলোচনা হয়। দ্বীপরাষ্ট্রকে ওই আইন প্রত্যাহারের জন্য চাপও দেওয়া হয়।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়