চূড়ান্ত ভোটার তালিকা বের হতেই তৃণমূলের ভিডিও পোস্ট, বিক্রম–বেতাল চিত্রনাট্যে আক্রমণ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শনিবার ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। নাম বাদের ক্ষেত্রে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অ্যানিমেটেড ভিডিও সামনে নিয়ে আসা হয়েছে। সেটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল পেজে পোস্ট করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকারের আক্রমণ বাংলার উপর কেমন তা গল্পের আকারে তুলে ধরা হয়েছে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এদিকে ওই ভিডিও’‌র নাম দেওয়া হয়েছে—‘‌বিক্রম–বেতাল’‌। এখানে বিক্রম একজন রাজা। আর বেতাল একজন প্রেতাত্মা। ওই ভিডিও’‌তে দেখা গিয়েছে, জঙ্গলের পথ ধরে রাজা বিক্রম যাচ্ছে। আর গাছে ঝুলছিল প্রেতাত্মা। তখন রাজা বিক্রমকে দেখে ওই প্রেতাত্মা বলল, রাজা বিক্রম পথ তো এখনও অনেক বাকি। এই বলে সে রাজার কাঁধে উঠে পড়ল। তারপর বলল, একটা গল্প শুনবে নাকি? রাজার উত্তর—বলো শুনি।‌ এই গল্প শোনার ক্ষেত্রে একটা শর্ত আছে। রাজার প্রশ্ন—কী শর্ত?‌ এই গল্প শোনার পর যে প্রশ্ন করব তার সঠিক উত্তর দিতে হবে। আমার প্রশ্নের ভুল উত্তর দিলে তোমার সর্বনাশ। আর সঠিক উত্তর দিলে আমি তোমায় ছেড়ে গাছে পালিয়ে যাব।

 

অন্যদিকে তারপর রাজাকে গল্প বলা শুরু করল প্রেতাত্মা। বাংলা নামে এক রাজ্য ছিল। সেখানে মানুষ সব উৎসব একসাথে করত। যে যেমন খুশি পোশাক পরত। গান গাইত, মিলেমিশে থাকত। আনন্দই ছিল তাদের শক্তি। কিন্তু দূর দিল্লিতে বসে এক অত্যাচারী শাসক সেই আনন্দ সহ্য করতে পারল না। সে আর তার মন্ত্রীরা রটাতে শুরু করল বাংলার মানুষ দেশদ্রোহী। তাদের ভাষা বাইরের ভাষা। তাদের খাবার খেলে জাত যায়। তাদের গান গাইলে শাস্তি হবে। ভয়ে কাঁপতে লাগল বাংলার সাধারণ মানুষ। তখনই নিজের মানুষের দুর্দশা দেখে জেগে উঠলেন রাজ্যের রক্ষাকর্ত্রী। শক্ত হাতে রাজ্যের হাল ধরেও তাঁর হৃদয় ছিল মায়ের মতোই কোমল। আর অন্যায়ের সামনে বজ্রের মতো কঠোর।

এছাড়া এই গল্পে দিল্লির অত্যাচারী শাসক হিসাবে নরেন্দ্র মোদিকে দেখানো হয়েছে। অমিত শাহ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে তুলে ধরা হয়েছে। আর রাজ্যের কর্ত্রী হিসাবে তুলে ধরা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজা বিক্রমকে ওই প্রেতাত্মা বলে, তিনি গর্জে উঠলেন। অন্যায়ের সামনে মাথা নোয়াবে না বাংলা। ভণ্ড রাজার ভয় দেখানো এখানে চলবে না। কিন্তু ততক্ষণে দিল্লির রাজা ছড়িয়ে দিয়েছে মিথ্যার অন্ধকার জাল। সে ফিসফিসিয়ে বিষ ঢেলেছে মানুষের কানে। বাংলার মানুষের মনে বিষ ঢেলে আলাদা করার চেষ্টা করেছে। একতার মাটিতে সন্দেহের বীজ বোনা শুরু হল। প্রতিবেশী প্রতিবেশীর দিকে তাকাতে লাগল প্রশ্নের চোখে। এবাব বলো রাজা—বাংলার মানুষের কী করা উচিত?‌ জবাবে রাজা বিক্রম বলল—সহজ কথা বেতাল, ভণ্ডামি আর বিভেদের রাজনীতিকে প্রত্যাখ্যান করা উচিত। লাঠি একা থাকলে ভেঙে যায়। একসাথে থাকলে ভাঙে না। তেমনই একবার বাংলা দখল করলে এই দিল্লির রাজা তো আগে তাদেরই মারবে। তাই না?‌ উত্তর সঠিক হওয়ায় প্রেতাত্মা বেতাল হা হা করে হেসে উড়ে গেল।

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

বদলে গেল ‘দাদাগিরি’র সঞ্চালক, নতুন সফর শুরুর আগে সৌরভের সঙ্গে কী কথা হয়েছে দেবের?

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের