বালুরঘাট থেকে এবার সরাসরি হলদিবাড়ি, রুট বাড়ল গুরুত্বপূর্ণ দুটি ট্রেনের

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই উত্তরবঙ্গের রেল যোগাযোগ আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় রেল। জলপাইগুড়ি জেলায় দুটি ট্রেন পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল মন্ত্রকের অনুমোদনের পর বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং শিলিগুড়ি, বামনহাট এক্সপ্রেস এই দুই ট্রেনই এখন থেকে হলদিবাড়ি পর্যন্ত চলবে। এতে সীমান্তবর্তী এলাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ১৫৪৬৩/১৫৪৬৪ নম্বর বালুরঘাট-শিলিগুড়ি এক্সপ্রেসের রুট বাড়িয়ে হলদিবাড়ি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। সম্প্রসারিত রুটে নিউ জলপাইগুড়ি, বেলাকোবা এবং জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটির বাণিজ্যিক স্টপেজ থাকবে। ট্রেনটি প্রতিদিন চলবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: মাছ উৎপাদনের রেকর্ড গড়ে রাজ্য সরকারের বিশেষ পুরস্কার পেলেন মালদহের ৩ মৎস্যজীবী

একইভাবে ১৫৪৬৭/১৫৪৬৮ নম্বর শিলিগুড়ি-বামনহাট এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটিও এখন থেকে হলদিবাড়ি পর্যন্ত চলবে এবং নিউ জলপাইগুড়ি, বেলাকোবা ও জলপাইগুড়ি স্টেশনে যাত্রী ওঠানামার সুযোগ থাকবে। এটিও দৈনিক পরিষেবা হিসেবেই চালানো হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই সুবিধাজনক একটি তারিখ ঘোষণা করে এই সম্প্রসারিত পরিষেবা চালু করা হবে। প্রয়োজনে উদ্বোধনের দিন বিশেষ ট্রেনও চালানো হতে পারে। সীমান্তবর্তী হলদিবাড়ি স্টেশন দীর্ঘদিন ধরেই কৌশলগত ও বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে উত্তরবঙ্গের মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

IPL ফাইনালের আগে উদযাপন নিয়ে কড়া বার্তা বেঙ্গালুরু পুলিশের, জারি বিশেষ নির্দেশিকা

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার