বৈধ ভোটারদের নাম বাদ ,BLO-র বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকায় ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, চূড়ান্ত তালিকা প্রকাশের পর বেশ কিছু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে, অথচ বাইরের লোকজনের নাম তালিকায় রয়ে গিয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। এরপরই হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত কেওড়াখালি এলাকার ১০১ নম্বর বুথে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় বসবাসকারী বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। অন্যদিকে, যাদেরকে তারা অনুপ্রবেশকারী হিসেবে দাবি করছেন, তাদের নাম নাকি এখনও ভোটার তালিকায় রয়েছে।এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকার বেশ কিছু গ্রামবাসী ১০১ নম্বর বুথের বুথ লেভেল অফিসার (বিএলও) দেবব্রত পালিতের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভদেখান। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে তালিকা পুনর্বিবেচনা করে প্রকৃত ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং যাদের নাম ভুলভাবে তালিকায় রয়েছে বলে অভিযোগ, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিক্ষোভকারীদের মতে, ভোটার তালিকায় এই ধরনের ত্রুটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলে দেয়। তাই দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দেন তারা। এদিকে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএলও দেবব্রত পালিত বলেন, গ্রামবাসীরা যে অভিযোগ তুলছেন তা পুরোপুরি সঠিক নাও হতে পারে। বিষয়টি তদন্তসাপেক্ষ। যদি তদন্তে কোনও ভুল বা ত্রুটি ধরা পড়ে, তবে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে