আগামিকাল ভোটপ্রচারে গোয়া যাচ্ছেন অভিষেক

যদিও ডায়মন্ডহারবারের সাংসদের গোয়া সফরের বিস্তারিত সূচি জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান ঘটিয়ে আগামিকাল মঙ্গলবার বিধানসভা ভোটের প্রচারে সৈকত রাজ্য গোয়ায় যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে তৃণমূল সূত্রে এ খবর জানা গিয়েছে। যদিও ডায়মন্ডহারবারের সাংসদের গোয়া সফরের বিস্তারিত সূচি জানা যায়নি।

আগামী ১৪ ফেব্রুয়ারি সৈকত রাজ্য গোয়ায় বিধানসভার ভোট। এবারেই প্রথম বিজেপি শাসিত রাজ্যে লড়ছে তৃণমূল কংগ্রেস। তবে একলা চলোর পথে হাঁটেনি দলের শীর্ষ নেতৃত্ব। স্থানীয় দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট গড়েছেন। এমনকী কংগ্রেস শিবিরের দিকে না ঝুঁকে তৃণমূলকে সমর্থনের কথা জানিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা-ও। তৃণমূলের হয়ে গোয়ায় সাংগঠনিক বিষয় দেখভাল করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মাসেই সৈকত রাজ্যে গিয়ে তৃণমূল নেতাদের ভোটের রণকৌশল বুঝিয়ে এসেছিলেন তিনি। এমনকী অভিষেকের সফরের মধ্যেই দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

সোমবারই ভোট প্রচারে গোয়া যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু আচমকাই তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়, ভোটের প্রচারে সৈকত রাজ্যে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন তিনি সফর বাতিল করলেন তা নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। কেননা, দলের তারকা প্রচারকের তালিকায় থাকলেও জরুরি কাজে ব্যস্ত থাকায় ভোট প্রচারে গোয়া যাওয়া বাতিল করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেকের দিকেই হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন গোয়ায় ভোটে লড়তে নামা তৃণমূল প্রার্থীরা। কিন্তু তাঁর সফর বাতিল হওয়ার খবরে তাঁরা হতাশ হয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত দলীয় প্রার্থীদের অনুরোধে সাড়া দিয়ে ভোট প্রচারে সৈকত রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয সাধারণ সম্পাদক।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়