ইউনূসের দুই উপদেষ্টাকে গ্রেফতারের দাবিতে এবার পথে জামায়াতে ইসলামী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন দুই প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দাবিকে সামনে রেখে শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শুক্রবার সকালে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই কর্মসূচির কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আরও পড়ুন: যুদ্ধের মধ্যেই ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন প্রধান হলেন আহমদ বাহিদি

জামায়াতের শীর্ষ নেতৃত্বের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি। বরং নানা কারচুপি ও পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তাদের দাবি, এই পুরো প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রাক্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমান। দলটির নেতাদের মতে, প্রাক্তন এই উপদেষ্টাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য থেকেই বোঝা যায় যে দেশি-বিদেশি কিছু শক্তির সমন্বয়ে আগেভাগেই নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়েছিল।

এদিকে বৃহস্পতিবাধা ঢাকাতে আয়োজিত এক উলামা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনকে ঘিরে যে গভীর ষড়যন্ত্র হয়েছে, তার নানা দিক ধীরে ধীরে সামনে আসছে। কারা এই ঘটনার নেপথ্যে ছিল, তা জাতির সামনে প্রকাশ করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার আদালতের অজুহাত দেখিয়ে ‘জুলাই সনদ’ এবং ‘গণভোট’-কে অবৈধ ঘোষণা করার চেষ্টা করছে। 

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত