ক্যানভাসে তুলিতে বাঙালি বিরোধী ভ্যানিশ কুমারকে ফুটিয়ে তুললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্নামঞ্চে বসেই তুলি হাতে তুলে নিলেন মুখ্যমন্ত্রী। ক্যানভাসে ছবি আঁকতে দেখা গেল তাঁকে। ছবির কেন্দ্রে বড় করে ইংরেজি অক্ষরে লেখা এসআইআর। সেই ছবিতেই মুখ্য নির্বাচন কমিশনারকে কটাক্ষ করে তিনি লিখলেন, ‘ভ্যানিশ কুমার’। মঙ্গলবার ধর্নামঞ্চে এমনই এক ভিন্ন দৃশ্য দেখা গেল।

আন্দোলনের মধ্যেই শিল্পীর ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাতে তুলি আর সামনে ক্যানভাস। তাতে তিনি এঁকে ফেললেন এসআইআর প্রসঙ্গকে কেন্দ্র করে একটি প্রতীকী ছবি। ছবির মধ্যে ইংরেজি হরফে এসআইআর লিখে তার পাশেই কটাক্ষের সুরে ‘ভ্যানিশ কুমার’ লিখে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর এই ছবি আঁকার মুহূর্ত ঘিরে ধর্নামঞ্চে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আজ (১০ মার্চ) পঞ্চমদিন। বিভিন্ন রূপে মঞ্চে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। কখনো তিনি মঞ্চে উপস্থিত সকলের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে গলা মিলিয়েছেন। কখনও তিনি বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করেছেন। কখনও ‘মানবিক’ রূপ ধরা পড়েছে তৃণমূল সুপ্রিমোর। আজ ধরা পড়ল শৈল্পিক রূপ।

আরও পড়ুন: জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে কোমর কষে ঝাঁপাল তৃণমূল

উল্লেখ্য, বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আজ মঙ্গলবার (১০ মার্চ) পঞ্চম দিন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ মমতার ধর্নামঞ্চে আসছেন। পঞ্চমদিনে ব্রাহ্মণ ও বৈষ্ণব সমাজের ২ প্রতিনিধি হাজির হয়েছিলেন। পাশাপাশি শিখ সম্প্রদায়ের বহু মানুষও হাজির হয়েছেন এই ধর্নামঞ্চে।  এদিন ব্রাহ্মণ সমাজের প্রেসিডেন্ট ইন্দ্রনীল মুখোপাধ্যায় বলেছেন, তাঁদের ৪টি সংগঠন আছে বাংলায়। বর্তমান সময়ে ব্রাহ্মণ সমাজ মাসে অনুদান পাচ্ছে। বাংলাতে ২ কোটি মানুষ ব্রাহ্মণ পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই দু’কোটি মানুষের ভোট, নিশ্চিতরূপে দিদির কাছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মহান নেত্রী বলে জানান তিনি। পাশাপাশি বলেছেন তাঁদের অধিকারের জন্য সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

বলিউডে শোকের ছায়া, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯