প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে কর্মীরা যাবেন তো?‌ শঙ্কা মেটাতে ড্রোন ওড়াবে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই রান্নার গ্যাস এখন বুকিং করা যাচ্ছে না বলে অভিযোগ। যদিও কোনও কারণে বুক হলে গ্যাস কবে মিলবে সেটা জানা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছে, ২৫ দিনের আগে গ্যাস মিলবে না। সেখানে রান্নার গ্যাস না পেয়ে এখন রাজ্যজুড়ে হাহাকার নেমে এসেছে। আবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। তাতে বিজেপির বিরুদ্ধে তেতে আছে বাংলার মানুষ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে ভিড় কেমন হবে?‌ কর্মী–সমর্থকরা সকলে আসবেন তো?‌ সাধারণ মানুষের উপস্থিতি কি মিলবে?‌ এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে দলের ২৯৪টি বিধানসভার প্রার্থী এখনও ঠিক করা যায়নি। সর্বসম্মতিতে ১৫০ জনের নাম ঠিক করা গিয়েছে। তার উপর দলের অন্দরে গোষ্ঠীকোন্দল এখনও মেটানো যায়নি। আদি–নব্যের দ্বন্দ্বে অনেক কর্মী–সমর্থক বসে গিয়েছে। তার উপর তেমন কোনও গাইডলাইন নেই যা নিয়ে মানুষের দুয়ারে যাওয়া যায়। এই চাপের পরিস্থিতিতে বিজেপির অন্দরে প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে ভিড় কেমন হবে?‌ কর্মী–সমর্থকরা সকলে আসবেন তো? যদিও এই প্রশ্নগুলির সদুত্তর এখনও মেলেনি বিজেপি নেতাদের বলে সূত্রের খবর।

অন্যদিকে কেন্দ্রীয় বাজেটে তেমন কিছু বাংলার জোটেনি। বরং বাংলার মানুষকে বারবার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। নীচুতলার কর্মীরা আর উৎসাহ দেখাচ্ছে না। প্রত্যেক জেলায় কর্মী–সমর্থক কমতে শুরু করেছে। তাই শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির সভায় হাজিরার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। আর সেই সংখ্যা পূরণ হল কি না সেটা নিয়ে নজরদারি চালাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই হিসেবে যাতে কোনও গড়মিল না হয় তার জন্য ব্রিগেডে কত কর্মী–সমর্থক নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেক জেলা থেকে তার সঠিক হিসেব পেতে এবার ব্যবহার করা হবে ড্রোন বলে সূত্রের খবর।

এছাড়া রাজ্যজুড়ে রথযাত্রা করে দেখা গিয়েছে, সবটাই ফ্লপ শো হয়েছে। সেখানে কর্মী–সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। অনেকেই বসে গিয়েছেন। এই অবস্থায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বিজেপির নেতারা। রাত পোহালেই ব্রিগেড সমাবেশ। সেখানে ফাঁকা ময়দান দেখা গেলে ইভিএমে চাপ বাড়বে। তাই এবার এমন ভাবনা কেন্দ্রীয় নেতৃত্বের। উত্তরবঙ্গ থেকে প্রায় এক লক্ষ কর্মী–সমর্থককে ব্রিগেডে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। ড্রোন উড়িয়ে এআই ক্যামেরা ব্যবহার করে বিজেপি কর্মীদের ছবি তোলা হবে। তার জন্য বিজেপির দিল্লির সদর দফতর থেকে আইটি সেলের টিম এসেছে। তারাই এই ড্রোনে নজরদারির কাজ করবে বলে সূত্রের খবর।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩