‘‌সব চোর এক জায়গায় থাকবে’‌, বিজেপি নেতাদের ব্যঙ্গ সতর্কবার্তা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করার কথা। আর তা নিয়ে বিজেপি নেতাদের প্রস্তুতি তুঙ্গে। শুধু তাই নয়, এই সভায় ভিড় বাড়াতে প্রত্যেক জেলাকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। এই সভায় যাতে সব কর্মী–সমর্থকরা আসে তার জন্য হুইপ জারি করা হয়েছে। কারণ বিজেপির কর্মী, সমর্থকরা ইতিমধ্যেই বসে গিয়েছে। রথযাত্রা কর্মসূচিতে সেটা দেখা গিয়েছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিজেপি নেতারা। এই আবহে বিজেপি নেতা–কার্যকর্তাদের উদ্দেশে এবার সতর্কবার্তা দিয়ে খোঁচা দিল তৃণমূল কংগ্রেস। যা নিয়ে সরগরম রাজ্য–রাজনীতি।

এদিকে আজ, শুক্রবার প্রধানমন্ত্রীর সভা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একপ্রকার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তা তুলে ধরা হয়েছে দলের এক্স হ্যান্ডেলে। বিজেপি নেতাদের এবং কার্যকর্তাদের পক্ষে সতর্কবার্তা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এক্স পোস্টে সতর্ক করে লেখা হয়েছে, ‘‌আগামীকাল নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে যোগদানকারী সকল বিজেপির নেতা এবং কর্মীদের জন্য একটি জনসেবা ঘোষণা। দয়া করে আপনার মানিব্যাগের উপর শক্ত হাত রাখুন। কারণ সমস্ত চোর এক জায়গায় থাকবে।’‌

 

অন্যদিকে বিজেপি জেলা সভাপতির টাকা তছরুপ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দলেরই প্রাক্তন বুথ সভাপতি বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলি জেলায়। বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের ব্যবসার ২০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন তাঁর দোকানেরই কর্মী তথা বিজেপি নেতা শিবশংকর কর্মকার বলে অভিযোগ। গত মঙ্গলবার থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছেন ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ওই নেতাকে নিয়ে লেখার পাশাপাশি চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন গৌতমবাবু। এবার এই ঘটনার কথা তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। আর তা এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপি নেতাদের সতর্ক করেছে ঘাসফুল শিবির।

তাছাড়া তৃণমূল কংগ্রেসের খোঁচা, নরেন্দ্র মোদি আগামীকাল ব্রিগেডে পৌঁছবেন এবং বিদ্রূপের দ্বারা সম্পূর্ণরূপে অস্থির একজন ব্যক্তির অনুশীলনমূলক দৃঢ় বিশ্বাসের সঙ্গে ‘‌দুর্নীতি’‌ এবং ‘‌কাটমানি’‌ সম্পর্কে চিৎকার করে জনতার সামনে উপস্থিত হবেন। যার মধ্যে কোথাও না কোথাও, একজন কথিত ২০ লক্ষ টাকার চোর এবং যার সঙ্গে সে ডাকাতি করেছিল তাঁকে অন্তর্ভুক্ত করা হবে। না খাউঙ্গা, না খানে দুঙ্গা এখন অতীত হয়েছে৷ নতুন ফর্মুলেশনে দেখা যাচ্ছে, খাউঙ্গা, খানে দুঙ্গা, অর আপনে জেলা সভাপতি কো ভি নেহি ছোড়ুঙ্গা। চৌকিদার হি চোর হ্যায়। আর আগামীকাল ব্রিগেডে তারা সবাই একই জায়গায়, একই সময়ে, সমগ্র বাংলাকে দেখার জন্য থাকবে।

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর ঘনিষ্ঠ

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

খালি পায়ে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী, ভগবানের কাছে কী চাইলেন?

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের