কোথায় নাগরিকত্ব?‌ মুখে কুলুপ মোদির, মহামেলার প্রাক্কালে হতাশ মতুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে আজ, শনিবার ব্রিগেডে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা নিয়ে নানা কথা এবং গ্যারান্টির কথা বলেছেন। কিন্তু মতুয়াদের ভবিষ্যৎ নিয়ে কোনও কথাই বললেন না। মতুয়ারা ভেবেছিলেন তাঁদের নাগরিকত্ব, ভোটাধিকার নিয়ে মোদিজি কিছু বলবেন। কিন্তু দিন শেষে হতাশ হলেন তাঁরা। অথচ এই মতুয়াদের কাছে ভোট চাইতে বারবার ছুটে এসেছিলেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। এখন চূড়ান্ত ভোটার তালিকা বিপুল পরিমাণ মতুয়াদের নাম বাদ পড়েছে। আর একটা বড় অংশের নাম বিচারাধীন। তাই তাঁরা আতঙ্কে রয়েছেন। এবার তাঁদের আরও হতাশ করলেন প্রধানমন্ত্রী।

এদিকে শনিবার বারবেলায় সংবাদমাধ্যমে চোখ রেখেছিলেন মতুয়ারা। প্রধানমন্ত্রী তাঁদের নিয়ে কিছু ভাবছে কিনা, কিছু বলেন কিনা তা শোনার অপেক্ষা করছিলেন। কিন্তু ৪৫ মিনিটের ভাষণ শেষে খালি হাতেই ফিরতে হল মতুয়া, নমঃশূদ্র, আদিবাসী এবং তফসিলি জাতি, উপজাতিদের। যাঁদের নাম বিপুল পরিমাণ বাদ পড়েছে। আগামী ১৭ মার্চ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মতুয়াদের ধর্ম মহামেলা। কিন্তু হতাশা থেকেই এখন সেই মেলা থেকে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষই মুখ ঘোরাচ্ছেন। তাঁদের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে৷ ডিটেনশন ক্যাম্পে যেতে হবে কিনা জানি না। তাই মেলায় যাওয়ার ইচ্ছা নেই।

অন্যদিকে আজ প্রধানমন্ত্রীর ভাষণে তেমন কোনও ঘোষণা নেই। যাতে আরও আশাহত মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এই অবস্থায় অনেকে মেলায় গেলেও এই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা। মতুয়াদের প্রতিক্রিয়া, আনন্দ তো করতে চেয়েছিলাম। কিন্তু একদিকে আনন্দ থাকলেও, অপরদিকে চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়ায় বহু মতুয়াই এখন হতাশ। মতুয়া সদস্য গণেশ বাইন বলেন, ‘‌ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। ডিটেনশন ক্যাম্পে যেতে হবে কিনা জানি না৷ মন ভাল নেই৷ তবুও একবার মেলায় গিয়ে কামনা সাগরে পুণ্য স্নান করব। ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন ভোটার তালিকায় নাম উঠে যায়।’‌

এছাড়া প্রধানমন্ত্রী ভাষণে বললেন, অনুপ্রবেশকারী এবং তুষ্টিকরণ ইস্যুতে। তার মাঝে বাজার গরম করার জন্য, ‘বদলা চাই’, ‘হিসাব নেওয়া হবে’, ‘কট্টরপন্থীদের জেলে পাঠাব’, ‘তোষণ চলবে না’ গোছের শব্দ ব্যবহার করার সময় মতুয়ারা আশা করছিলেন এবার বোধহয় তাঁদের মনের কথা বলবেন। কিন্তু তা হল না। প্রধানমন্ত্রীর ভাষণ শেষে তাই মতুয়া সদস্য অনিরুদ্ধ বিশ্বাসের মন্তব্য, ‘‌মন ভাল নেই। তাই এবার মেলায় যাওয়ার কোনও ইচ্ছাও নেই।’‌ নাম বাদ পড়া হাজার হাজার মতুয়াদের নিয়ে দু’‌একটা আশ্বাসবাণী তাঁর কাছ থেকে প্রত্যাশিত ছিল। সেটাও ব্রিগেডের মঞ্চ থেকে শোনাতে পারলেন না প্রধানমন্ত্রী। তাই হতাশ মতুয়ারা।

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

‘শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে’, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল বিজয়ের ‘জন নয়গান’

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন