নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যে সক্রিয় ইডি, ১০ জায়গায় তল্লাশি অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই আজ, সোমবার সকালে তল্লাশি অভিযান শুরু করে দিল ইডি। এই ইডির সক্রিয় হয়ে ওঠা নিয়ে জোর আলোড়ন পড়ে গিয়েছে। তবে অবৈধ কল সেন্টার সংক্রান্ত একটি মামলায় শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর এবং দুর্গাপুর–সহ বাংলা জুড়ে মোট ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। ইডি অফিসাররা জানিয়েছেন, একটি অবৈধ কল সেন্টারের কাজকর্মের জেরে তদন্ত শুরু হয়েছে।

এই অবৈধ কল সেন্টারে কী কাজ চলত?‌ কোনও আর্থিক লেনদেন ছিল কিনা?‌ এমনকী প্রতারণা করে বিপুল অর্থ তোলা হয়েছিল কিনা?‌ এইসব প্রশ্নের উত্তর জানতেই তল্লাশি অভিযান করা হয়েছে বলে খবর। শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর এবং দুর্গাপুরের প্রায় ১০টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এই তদন্ত সংস্থার অফিসাররা জানিয়েছেন, তদন্তটি একটি অবৈধ কল সেন্টারের কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত। তদন্তটি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনও রাজনৈতিক তহবিল বা প্রলোভনের সঙ্গে যুক্ত কিনা সেটা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে বেশ কিছু তথ্য মিলেছে বলে সূত্রের খবর।

এখানেই শেষ নয়, সুরশ্রী কর, সম্রাট ঘোষ এবং শুভজিৎ চক্রবর্তী নামের আরও কয়েকজনের খোঁজ চলছে। তদন্তের অধীনে থাকা কল সেন্টারগুলির মাধ্যমে বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে বলে ইডি অফিসাররা জানিয়েছেন। তল্লাশির সময় ইডি অফিসাররা ডিজিটাল ডিভাইস, আর্থিক রেকর্ড এবং অন্যান্য নথি পরীক্ষা করে দেখেছে। যা সন্দেহজনক প্রতারণার এবং আর্থিক তহবিল গঠন করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। ইডি এই অভিযান করার সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং অপরাধের অর্থ স্থানান্তরের জন্য ব্যবহৃত পথগুলিও সনাক্ত করার চেষ্টা করছে।

এছাড়া রবিবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। যেখানে বলা হয়েছে যে রাজ্যে ২৩ এবং ২৯ এপ্রিল দুটি দফায় ভোটগ্রহণ হবে। আর আগামী ৪ মে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি ছাড়াও অসম, কেরলম, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু রাজ্যের ভোট গণনা করা হবে। এই পদক্ষেপটি সাইবার ক্রাইম আর্থিক জালিয়াতি এবং অবৈধ কল সেন্টার কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংস্থার চলমান প্রচেষ্টার অংশ। যা প্রতারণামূলক পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক নাগরিকদের ক্ষতি করেছে। ইডি সূত্রে খবর, যে তদন্ত চলছে এবং অভিযানের সময় সংগৃহীত প্রমাণের ভিত্তিতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে।

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা