আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১১ দিনে ৩১ হাজার টাকা কমল রুপো, যুদ্ধের আবহে সস্তা সোনাও

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধের আবহে কমেই যাচ্ছে সোনা-রুপোর দাম। মাস কয়েক ধরে ঠিক যতটা পরিমাণে এই মুল্যবান ধাতু গুলির দাম বেড়েছিল, ইরান বনাম ইজরায়েল আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ঠিক ততটাই হারে পতন হচ্ছে সোনা-রুপোর দামের। বিশ্বব্যাপী উত্তেজনার মধ্যে মূল্যবান ধাতুগুলির দাম বৃদ্ধির বদলে উল্টে কমেই যাচ্ছে। যার ফলে মুখে হাসি ফুটছে ক্রেতাদের। কেননা সোনা রুপোর গহনা পরতে ভালোবাসেন না এমন কেউ নেই। শুধু তাই নয়, বিপদে-আপদেও সাহায্য করে সোনা রুপো। সোমবার (১৬ মার্চ), সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা ও রুপোর দামে তীব্র পতন দেখা গিয়েছে। এক ধাক্কায় রুপো প্রতি কেজিতে ৮০০০ টাকারও বেশি সস্তা হয়েছে।

সোনার দামও প্রতি ১০ গ্রামে ২০০০ টাকা কমেছে। সুতরাং সর্বোচ্চ থেকে, এখনও পর্যন্ত ১ কেজি রুপোর দাম ১.৬৯ লক্ষ টাকারও বেশি কমে গিয়েছে। শুক্রবার প্রতি কেজি রুপোর দাম ২,৫৯,৪৩৫ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু সোমবার MCX খোলার সঙ্গে সঙ্গে প্রতি কেজি রুপোর দাম ২৫০,৭৪৬ টাকায় নেমে এসেছে। ফলস্বরূপ, রুপোর দাম ৮,৬৮৯ টাকায় নেমে এসেছে। সব মিলিয়ে ১১ দিনে রুপোর দাম ৩১,০০০ টাকা কমেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, যুদ্ধ বা অন্য কোনও দুর্যোগের সময় যেকোনও মূল্যবান ধাতুগুলির দাম তীব্রভাবে বেড়ে যায়, কিন্তু এখন বিশ্বব্যাপী উত্তেজনার মধ্যেও সোনা-রুপোর দাম কমছে। ২৮ ফেব্রুয়ারি, আমেরিকা এবং ইজরায়েল যৌথভাবে ইরানের উপর আক্রমণ করেছিল।

তার ঠিক একদিন আগে, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি, MCX-এ রুপোর দাম ছিল প্রতি কেজি ২,৮২,৬৪৪ টাকা, তার পর থেকে মাত্র ১১ দিনে, ৩১,৮৯৮ টাকা কমেছে রুপোর দাম। গত ২৯ জানুয়ারি, রুপোর প্রতি কেজির দাম ৪,২০,০৪৮ টাকায় পৌঁছেছিল। তাই এখনও পর্যন্ত রুপোর দাম ১,৬৯,৩০২ টাকা কমেছে। শুধু রূপা নয় , সোনার দামও ক্রমাগত কমছে। সোমবার, MCX-এ সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫২,২২২ টাকায় নেমে এসেছে, অর্থাৎ প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৬,২৪৪ টাকা কমেছে। সোনাও ২৯ জানুয়ারী প্রতি ১০ গ্রামে ১,৯৩,০৯৬ টাকায় পৌঁছেছিল এবং সেখান থেকে, এই মূল্যবান হলুদ ধাতুটি ৪০,৮৭৪ টাকা সস্তা হয়েছে। ।

Published by:

Share Link:

More Releted News:

SBI কার্ড ব্যবহার করেন? আজ থেকে বদলাচ্ছে নিয়ম, রইল বড় আপডাটে

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

সেনসেক্স-নিফটিতে বড় পতন, লক্ষ্মীবারে লোকসানের মুখে বিনিয়োগকারীরা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ