অশ্লীলতা ছড়ানোর দায়ে নর্তকী নোরা ফাতেহির ‘সরকে চুনার..’ গান সরাল YouTube

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই বিতর্কে জড়াল ‘কেডি: দ্য ডেভিল’! গানের কথা আর নাচের ভঙ্গিমা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতেই শেষমেশ ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হল ভাইরাল গান। গান প্রকাশের পরপরই দর্শকদের নজর কেড়েছিল ‘সরকে চুনার তেরি সরকে’। কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রশংসার জায়গা দখল করে নেয় তীব্র সমালোচনা। সেই চাপের মুখেই শেষ পর্যন্ত গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নির্মাতারা।

এই গানে অভিনয় করেছিলেন নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্ত। শুরুতে এর রঙিন ও চটকদার দৃশ্য দর্শকদের আকর্ষণ করলেও পরবর্তীতে গানের কথা ও কোরিওগ্রাফি নিয়ে আপত্তি উঠতে থাকে। ১৬ মার্চ পর্যন্ত ইউটিউবে গানটি দেখা গেলেও, ১৭ মার্চ সকালে গিয়ে দেখা যায় ভিডিওটি আর উপলব্ধ নয়। লিঙ্কে ঢুকলে ‘ভিডিওটি ব্যক্তিগত’ বলে বার্তা দেখাচ্ছে।

আরও পড়ুন: বলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘কুইন’-খ্যাত অভিনেত্রী নবনিন্দ্রা বেহল, বয়স হয়েছিল ৭৬

ডান্স বারের আবহে তৈরি এই গানে দেখা যায়, নোরা ফাতেহি ঘাগরা-চোলি পরে একদল ব্যাকআপ ডান্সারের সঙ্গে নাচছেন, আর তাঁকে ঘিরে রয়েছেন একাধিক পুরুষ। বিশেষ একটি নাচের ভঙ্গি যেখানে তিনি খেলাচ্ছলে ওড়না ফেলে আবার তুলে নিচ্ছেন, তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

তবে এই ভিজ্যুয়ালই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। অনেক দর্শক গানটিকে ‘অতিরিক্ত উত্তেজক’ বলে মন্তব্য করেন এবং এর উপস্থাপনা নিয়ে অস্বস্তি প্রকাশ করেন। বিশেষ করে গানের শুরুর লাইনকে ঘিরেই বিতর্ক বাড়ে, যেখানে ‘অশ্লীল’ শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। এই ইস্যুতে সরব হন প্রিয়ঙ্ক কানুনগোও, তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য। তিনি প্রশ্ন তোলেন, “কোনও ভদ্র পরিবার একসঙ্গে বসে এই গান দেখতে পারবে?” পাশাপাশি নির্মাতাদের বিরুদ্ধে নোটিশ জারির কথাও জানান তিনি। যদিও এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

প্রসঙ্গত, ‘সরকে চুনার তেরি সরকে’ গানটি রয়েছে আসন্ন কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ। ছবিটি পরিচালনা করেছেন প্রেম এবং এতে মুখ্য ভূমিকায় রয়েছেন ধ্রুব সারজা। ১৯৭০-এর দশকের বেঙ্গালুরুকে কেন্দ্র করে তৈরি এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় আরও অভিনয় করেছেন শিল্পা শেঠি, ভি রবিচন্দ্রন এবং রমেশ অরবিন্দ। জানা যাচ্ছে, ছবিটি ২০২৬ সালের ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক