অ্যাপল আনছে নতুন ‘এয়ারপডস ম্যাক্স ২’, কী কী ফিচারস পাবেন এতে? জানুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়াম অডিও মার্কেটে নতুন চমক নিয়ে হাজির হয়েছে Apple। তাদের জনপ্রিয় ওভার-ইয়ার হেডফোন সিরিজের দ্বিতীয় সংস্করণ ‘এয়ারপডস ম্যাক্স ২’ অবশেষে উন্মোচন করল সংস্থাটি। ২০২০ সালে প্রথম মডেল বাজারে আসার পর এটাই সবচেয়ে বড় আপগ্রেড।

নতুন এই হেডফোনের দাম রাখা হয়েছে ৫৪৯ মার্কিন ডলার। প্রিমিয়াম সেগমেন্টে শক্ত অবস্থান তৈরি করতে এতে যুক্ত করা হয়েছে উন্নত প্রযুক্তি ও আধুনিক ফিচার। বিশেষভাবে নজর কাড়ছে আরও উন্নত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, যা বাইরের শব্দকে কার্যকরভাবে কমিয়ে নিখুঁত অডিও অভিজ্ঞতা দেয়।

আরও পড়ুন: বিদেশে গেলেও টেনশন শেষ, জিও-র নতুন রোমিং প্ল্যানে ফ্রিতে পাওয়া যাচ্ছে এই বিশেষ সুবিধা

এই ডিভাইসটি চালিত হচ্ছে অ্যাপলের নিজস্ব ১২ চিপের মাধ্যমে, যা পারফরম্যান্সকে আরও দ্রুত ও স্মার্ট করেছে। নতুন ফিচারের মধ্যে রয়েছে অ্যাডাপ্টিভ অডিও, কনভারসেশন অ্যাওয়ারনেস যার ফলে কথা বলার সময় স্বয়ংক্রিয়ভাবে ভলিউম কমে যায় এবং লাইভ ট্রান্সলেশন, যা এক ভাষার কথোপকথনকে অন্য ভাষায় রূপান্তর করতে সক্ষম।

উল্লেখযোগ্যভাবে, এই লাইভ ট্রান্সলেশন প্রযুক্তি অ্যাপলের নিজস্ব AI প্ল্যাটফর্ম ‘Apple Intelligence’-এর সাহায্যে কাজ করে, যা আগেই ‘এয়ারপডস প্রো ৩’-এ দেখা গিয়েছিল। এছাড়াও, ইউএসবি-সি পোর্টের মাধ্যমে সংযুক্ত হলে ‘হাই-রেজোলিউশন লসলেস অডিও’ সাপোর্ট করবে এই হেডফোন-যা বিশেষ করে মিউজিক প্রোডিউসার ও অডিও পেশাদারদের জন্য বড় সুবিধা। আগামী ২৫ মার্চ থেকে ৩০টিরও বেশি দেশে প্রি-অর্ডার শুরু হবে এবং পরবর্তী মাসের শুরু থেকে এটি দোকানেও পাওয়া যাবে। প্রিমিয়াম হেডফোন বাজারে Sony Group, Bose এবং Sennheiser-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে চলেছে অ্যাপল।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩