চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটার কার্ডের বদলে আর কী কী নথি বৈধ? নির্দেশিকা জারি কমিশনের

নিজস্ব প্রতিনিধি: এসআইআর (SIR) প্রক্রিয়া শেষের পথে। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। এর পরই শুরু হবে বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া। ইতিমধ্যেই নির্বাচন কমিশন দুই দফায় ভোটগ্রহণের কথা ঘোষণা করেছিল। এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, রাজ্যের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে ৭ মে ২০২৬। তার আগেই সম্পন্ন করা হবে নির্বাচন। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল ২০২৬-এ, যেখানে ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল ২০২৬-এ, বাকি ১৪২টি আসনে।

আরও পড়ুন: মাটির ঘরে পাত পড়েছিল শাহদের, ব্রাত্য শালবনীর সেই আদিবাসী পরিবার

নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপগুলির মধ্যে রয়েছে-প্রথম দফার জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ ৩০ মার্চ এবং দ্বিতীয় দফার জন্য ২ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন যথাক্রমে ৬ এপ্রিল ও ৯ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই হবে ৭ এপ্রিল ও ১০ এপ্রিল। প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ৯ এপ্রিল ও ১৩ এপ্রিল পর্যন্ত। ভোটগণনা হবে ৪ মে ২০২৬-এ এবং ৬ মে-র মধ্যে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের পাঁচ দিন আগে কিউআর কোড-সহ ভোটার স্লিপ বিতরণ করা হবে। দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেইল সুবিধা রাখা হচ্ছে। প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে ভোটার গাইড। পাশাপাশি প্রতিটি বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও থাকছে।

ভোটদানের সময় শুধুমাত্র এপিক কার্ডই নয়, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স-সহ মোট ১২ ধরনের বৈধ পরিচয়পত্র গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও প্রার্থীদের সুবিধার্থে চালু করা হয়েছে ‘Suvidha 2.0’ অ্যাপ, যার মাধ্যমে অনলাইনে মনোনয়ন জমা দেওয়া এবং বিভিন্ন অনুমতির জন্য আবেদন করা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ