কৃষি ও সেচ-সমস্যাকেই গুরুত্ব দিয়ে পটাশপুরে প্রচারে তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে জোরদার হয়েছে রাজনৈতিক প্রচার। বিরোধীরা যেখানে অনুন্নয়ন, সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে আক্রমণ করছে, সেখানে পাল্টা কৌশল হিসেবে কৃষি ও সেচ সমস্যাকে সামনে এনে প্রচার চালাচ্ছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর মূলত কৃষিভিত্তিক এলাকা হিসেবে পরিচিত। কেলেঘাই ও কপালেশ্বরী নদী এবং বাগুই খালের অববাহিকায় উর্বর জমিতে বিভিন্ন প্রজাতির ধান, সবজি ও মশলাপাতির চাষ হয়। পাশাপাশি এই অঞ্চল মাছ উৎপাদনের জন্যও বিখ্যাত। প্রতিদিন এখান থেকে প্রচুর চাল ও মাছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানো হয়।

একসময় পটাশপুর বিশেষভাবে খ্যাত ছিল ‘ইনসাহেব’ নামে এক ধরনের সুস্বাদু আমের জন্য, যা দেখতে অনেকটা হিমসাগরের মতো। স্থানীয়দের দাবি, ব্রিটিশ আমলে নীলকুঠির ইংরেজ সাহেবরা এই আম খুব পছন্দ করতেন। সেই থেকেই এই আমের নাম হয়ে যায় ‘ইনসাহেব’। বর্তমানে যদিও সেই আমের চাষ আগের মতো নেই।

পটাশপুরের কৃষি অনেকটাই নির্ভর করে কেলেঘাই নদীর উপর। নদীর পলি মাটিকে উর্বর করলেও অতীতে বন্যা ছিল বড় সমস্যা। ২০১২ সালে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে কেলেঘাই নদী সংস্কারের কাজ শুরু হয়, যার ফলে বন্যা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবু সেচের সমস্যায় এখনও ভুগছেন স্থানীয় চাষিরা। এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েই প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী পীযূষকান্তি পড়া। তিনি জানিয়েছেন, এলাকার কয়েকটি খাল সংস্কার করে বৃষ্টির জল সংরক্ষণ করে কৃষিকাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাবও মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। যদিও বিজেপি প্রার্থী তপন মাইতির দাবি, ভোটের সময়ই এসব প্রতিশ্রুতি দেওয়া হয়। তাঁর কথায়, ক্ষমতায় এলে কৃষি-সহ পটাশপুরের সার্বিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত