তৃণমূলের অভিযোগে সিলমোহর, স্ত্রী বিজেপি নেত্রী হওয়ায় স্বামী পুলিশ পর্যবেক্ষককে সরাল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে মালদহের চারটি বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে জানানো হয়, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর-এই চার কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে নতুন আধিকারিক নিয়োগ করা হয়েছে।

জানা গিয়েছে, এই চার কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন জয়ন্ত কান্ত নামে এক আধিকারিক, যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। তৃণমূলের অভিযোগ ছিল, জয়ন্ত কান্তের স্ত্রী বিহারের একজন বিজেপি নেত্রী। সেই কারণে তিনি পশ্চিমবঙ্গে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসকদল। অভিযোেগ সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশন।এরপরই কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, মালদহের ওই চার কেন্দ্রে নতুন পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নেবেন আইপিএস আধিকারিক হৃদয় কান্ত। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও বিহার ক্যাডারের আইপিএস অফিসার বলে জানা গিয়েছে।

শুধু মালদহই নয়, রাজ্যের আরও একাধিক জেলায় পুলিশ পর্যবেক্ষকদের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কমিশন। মুর্শিদাবাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ এবং সাগরদিঘি কেন্দ্রেও নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের জামুড়িয়া, আসানসোেল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি এবং বারাবনি বিধানসভা কেন্দ্রেও পর্যবেক্ষক বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়াও খড়গপুর সদর, পিংলা, খড়্গপুর এবং ডেবরা কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষকদেরও পরিবর্তন করা হয়েছে। নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বাগদা, বনগাঁ উত্তর, হাবড়া, অশোকনগর এবং আমডাঙা কেন্দ্রের পর্যবেক্ষকদের। নির্বাচনকে ঘিরে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন