অমৃতসরে স্বর্ণমন্দিরে গিয়ে বাসন মাজলেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া

ভিডিওতে তাঁকে শ্রী দরবার সাহিব ও স্বর্ণ মন্দিরে ভক্তসেবায় তাঁকে নিয়োজিত হতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীকে মন্দিরের বাসনপত্র পরিষ্কার করতেও দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বখ্যাত পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসেই পাকাপাকিভাবে থাকছেন গ্লোবাল সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকেও মুখ ফিরিয়েছেন তিনি। হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী। পাশাপাশি বলিউডের স্বজন প্রীতি নিয়েও মাঝে মধ্যে সোচ্চার হয়ে ওঠেন নায়িকা। তবে লস অ্যাঞ্জেলসে থাকলেও ভারতীয় সংস্কৃতি একেবারেই ভোলেননি তিনি। সময় সুযোগ পেলেই দেশে চলে আসেন। মেয়েকে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য শেখাচ্ছেন। সেই ঝলক মাঝে মধ্যেই সমাজ মাধ্যমের দেওয়ালে ফুটে ওঠে তাঁর। যাই হোক, ৯ বছর পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন তিনি।তাঁকে আগামীতে দেখা যাবে, এসএস রাজামৌলির ছবি ‘বারাণসী’তে। যেখানে অভিনেত্রী মহেশবাবুর সঙ্গে অভিনয় করবেন। তবে ছবির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি। এদিকে হৃতিক রোশনের ‘কৃষ ৪’-এও থাকার কথা রয়েছে অভিনেত্রী। সুতরাং ভারতে আসা-যাওয়া লেগেই রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার।

বর্তমানে অমৃতসরে রয়েছেন তিনি। কিন্তু সেখানে কোনও সিনেমার শুটিংয়ের জন্য নাকি শুধু বেড়াতে গিয়েছেন তা জানা যায়নি। এমন আবহেই সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে তাঁকে শ্রী দরবার সাহিব ও স্বর্ণ মন্দিরে ভক্তসেবায় তাঁকে নিয়োজিত হতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীকে মন্দিরের বাসনপত্র পরিষ্কার করতেও দেখা গিয়েছে। যা আরও একবার প্রমাণ করেছে যে, দেশের সংস্কৃতিকে কতটা ভালবাসেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও প্রিয়াঙ্কা বারবার প্রমাণ করেছেন যে, হলিউডে কেরিয়ার গড়ার জন্য যুক্তরাষ্ট্রে চলে গেলেও তিনি মনেপ্রাণে একজন দেশি মেয়ে। সেই ঝলক আরও একবার ফুটে উঠল, যেখানে এত বড় নায়িকা হয়েও তিনি তারকা সত্ত্বা মুছে ফেলে মন্দিরের ভক্ত সেবায় নিজেকে নিয়োজিত করলেন। কয়েকদিন আগে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পঞ্জাবি খাবার খাওয়ার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, “এটা অমৃতসরেরই ব্যাপার…”।

 

এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন করতে চলেছেন প্রিয়াঙ্কা। ছবিটিতে মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারনও অভিনয় করেছেন। ছবিটি তেলেগু হলেও, এটি হিন্দি-সহ একাধিক ভাষায় ডাব করে মুক্তি পাবে। তাই নেটিজেনরা ভাবছেন, প্রিয়াঙ্কা ‘বারাণসী’ ছবির শুটিংয়ের জন্য অমৃতসরে আছেন কি না। ছবিটি ২০২৭ সালের ৭ এপ্রিল মুক্তি পাবে। অভিনেত্রীর ভক্তরা তাঁকে একটি ভারতীয় ছবিতে দেখার জন্য দারুণ উত্তেজিত। বারাণসী ছাড়াও প্রিয়াঙ্কার হাতে ‘জাজমেন্ট ডে’ রয়েছে, যা এই বছর মুক্তি পাওয়ার কথা। ‘কৃষ ৪’-এ পিসি-র অভিনয়ের খবর শোনা গেলেও, এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি তিনি। ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গে ‘জি লে জারা’ ছবিতেও তাঁর অভিনয়ের কথা রয়েছে, কিন্তু ফারহান আখতার পরিচালিত ছবিটি আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে, তিন অভিনেত্রীর ভক্তরাই আশা করছেন যে ছবিটি তাঁদের নিয়েই তৈরি হবে।

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর