চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্জাবের বোলারদের আঁটোসাঁটো বোলিং, মাত্র ১৬২ রান তুললেন শুভমন গিলরা

নিজস্ব প্রতিনিধি, নিউ চণ্ডীগড়: ঘরের মাঠে আঁটোসাঁটো বোলিং করে অল্প রানেই শুভমন গিল-জস বাটলারদের বেঁধে রাখলেন যুজবেন্দ্র চহাল-বিজয়কুমার বৈশ্যকরা। মঙ্গলবার (৩১ মার্চ) প্রথম ব্যাট করতে নেমে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৬২ রানেই থামল গুজরাত টাইটান্স। দলের পক্ষে সর্বাধিক রান করেছেন অধিনায়ক শুভমন গিল (৩৯)। পঞ্জাবের হয়ে বিজয়কুমার ৩৪ রানে তিনটি এবং যুজবেন্দ্র চহাল ২৮ রানে দুই উইকেট নিয়েছেন।

নিউ চণ্ডীগড়ের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে এদিন প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই হাত খুলে মারতে থাকেন সাই সুদর্শন ও শুভমন গিল। চতুর্থ ওভারে বল করতে এসে সাই সুদর্শনকে (১৩) সাজঘরে ফেরান মার্কো জানসেন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান শুভমন গিল ও জস বাটলার। তবে পঞ্জাবের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে তেমন হাত খুলে মারতে পারেননি দুজনে। দশম ওভারে বল করতে এসে শুভমন গিলকে (২৭ বলে ৩৯) ফিরিয়ে গুজরাতকে জোর ধাক্কা দেন যুজবেন্দ্র চহাল। ভেঙে যায় ৪৬ রানের জুটি। এর পর বাটলার ও গ্লেন ফিলিপস তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে একশো রানের গণ্ডি পার করিযে দেন। বিজয়কুমারের বলে বড় শট খেলতে গিয়ে ফিরে যান ফিলিপস (২৫)। খানিকবাদেই ফিরে যান জস বাটলার (৩৮)। তাঁকেও সাজঘরের পথ দেখান যুজবেন্দ্র চহাল।

পাঁচ নম্বরে নামা ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। বিজয়কুমারের বলে মাত্র ১৮ রান করে ফেরেন তিনি। শাহরুখ খানও ক্রিজে থিতু হতে পারেননি। তিনিও বিজয়কুমারের বলে ফিরে যান। করেন মাত্র চার রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬২ রানেই থেমে যায় গুজরাতের দৌড়। রাহুল তেওতিয়া ১১ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ