রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিল আপ

রাজনৈতিক কেরিয়ারে বড় ধাক্কা খেলেন আম আদমি পার্টির (AAP) রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই জল্পনা চলছিল! অবশেষে জল্পনায় সিলমোহর পড়ল! রাজনৈতিক কেরিয়ারে বড় ধাক্কা খেলেন আম আদমি পার্টির (AAP) রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। বড় রদবদলে, রাঘব চাড্ডাকে দলের ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিল আম আদমি পার্টি। তাঁর জায়গায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর তথা দলের সাংসদ ডঃ অশোক কুমার মিত্তলকে রাজ্যসভার নতুন ডেপুটি লিডার করা হয়েছে। ইতিমধ্যেই দলের তরফে রাঘব চাড্ডাকে সরিয়ে দেওয়ার বিষয়ে সচিবালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। কয়েকদিন ধরেই জল্পনায় ছিল যে, রাঘব চাড্ডা এবং আপ শীর্ষ নেতাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে। আপ এবং দলের শীর্ষ নেতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে নীরব ছিলেন রাঘব চাড্ডা।

এখন খবর, দল তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিয়েছে। এই ঘটনা দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের ইঙ্গিত দিচ্ছে। আরও জানা যাচ্ছে যে, রাজ্যসভার সচিবালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে আপ অনুরোধ করেছে যে, রাঘব চাড্ডাকে সংসদে কথা বলার জন্য আর যেন কোনও সময় না দেওয়া হয়। রাজ্যসভায় আপের ১০ জন সদস্য রয়েছেন, যার মধ্যে সাতজন পঞ্জাবের এবং তিনজন দিল্লির। প্রসঙ্গত, ২০২৫ সালের দিল্লি নির্বাচনে দলের পরাজয়ের পর থেকে, রাঘব চাড্ডা দলের কর্মসূচী ও নেতাদের থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন। সম্প্রতি তিনি সাংসদে পিতৃত্বকালীন ছুটি ও বিমানবন্দরে খাবারের উচ্চমূল্যের মতো জনস্বার্থমূলক বিষয়গুলি নিয়ে আওয়াজ তুলেছিলেন।

এছাড়া তিনি ডেলিভারি কর্মীদের অধিকার রক্ষা এবং ভারতের প্রধান শহরগুলিতে ক্রমবর্ধমান যানজট পরিস্থিতির মতো বিষয়গুলি নিয়েও সরব হয়েছিলেন। অথচ আপের কোনও দলীয় কর্মসূচীতে তাঁকে দেখা যাচ্ছিল না। তখনই রাঘব চাড্ডার আপ ছাড়ার গুজব উঠেছিল। এমন পরিস্থিতিতে অসমের দলের তারকা প্রচারকদের তালিকা থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল। যা এই গুঞ্জনকে আরও তীব্র করেছিল। তবে, আম আদমি পার্টি এই সিদ্ধান্তের পেছনের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে অনুমান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এবং দলীয় নীতি না মানার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দলের শীর্ষ নেতারা মদ আবগারি নীতি-সংক্রান্ত অর্থ পাচার মামলায় স্বস্তি পেয়েছেন। তা সত্ত্বেও তিনি অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ শিসোদিয়ার সঙ্গে দেখা করেননি রাঘব চাড্ডা। সেই নিয়েও দলের অন্দরে অনেক বিতর্ক উঠেছিল। এবার তাঁকে রাজ্যসভার নতুন ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিল আপ। তাঁর জায়গায় অশোক মিত্তলকে রাজ্য সভার সদস্য করা হয়েছে। যিনি ২০২২ সালে পঞ্জাব রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন।

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া