আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ, বসিরহাটে বিক্ষোভ ভোটারদের

নিজস্ব প্রতিনিধি: ভোট যত এগিয়ে আসছে ততই বঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিশেষ করে এসআইআর তালিকা নিয়ে বেধেছে যত বিপত্তি।   নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা পর দেখা দিয়েছে বহু ভোটারের নাম বাদ গিয়েছে। বসিরহাট উত্তর বিধানসভার চাঁপাপুকুর পঞ্চায়েতের ১৫৭ নং বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে ৪০৩ জনের নাম (ডিলিট)বাদ গিয়েছে। এই তথ্য সামনে আসার পরেই বিক্ষোভে ফেটে পড়েন  স্থানীয় বাসিন্দারা। 

সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, ওই পার্টের দায়িত্বে থাকা বিএলও ও অতিরিক্ত বিএলও সহ তাঁদের পরিবারের সদস্যদের নামও বাদ গিয়েছে।  এমনকি ২০০২সালের তালিকাতে নাম থাকা অনেকেরই নাম বাদ  গিয়েছে তালিকা থেকে। এই দেখেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।  নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তাঁদের দাবি ষড়যন্ত্র করে নাম বাদ দেওয়া হয়েছে । অবিলম্বে বৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হবে।

আরও পড়ুন: টোটোতে চেপে শ্যামপুরের গ্রামে গ্রামে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী  

তবে এই ছবি শুধু বসিরহাটের নয়। রাজ্যের একাধিক জায়গাতেই চলছে নাম বাদ যাওয়া নিয়ে বিক্ষোভ। দুদিন আগেই নাম না ওঠায় ময়নাগুড়িতে মহিলা BLO-কে আইসিডিএস সেন্টারে আটকে রাখার অভিযোগ  উঠেছিল।  বৃহস্পতিবার সকালের ঘটনাটি ঘটেছিল। ভোটার তালিকায় স্থানীয়দের অনেকের নাম না ওঠায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার বাঘেরডাঙা আইসিডিএস সেন্টারে আটকে রাখা হয় জয়শ্রী অধিকারী রায় নামে ওই BLO-কে। যদিও আধ ঘণ্টা পরে BLO ঘেরাওমুক্ত হন।  ময়নাগুড়ি থেকে লাটাগুড়িগামী জাতীয় সড়কে ময়নাগুড়ি কলেজ সংলগ্ন এলাকায় এবং ময়নাগুড়ি থেকে ধূপগুড়িগামী এশিয়ান হাইওয়ের টোলপ্লাজার সামনেও বিক্ষোভ দেখান সাপ্লিমেন্টারি তালিকায় নাম না ওঠা ভোটাররা। 

Published by:

Share Link:

More Releted News:

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, ধুন্ধুমার রামপুরহাটে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ