‘‌মুর্শিদাবাদে তিনটি এজেন্সি কাজ করছে’‌, বিজেপিকে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, জলঙ্গি : ‘মুর্শিদাবাদে তিনটি এজেন্সি কাজ করছে’। জলঙ্গি থেকে এইভাবে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপি, হুমায়ুন কবীরের দল ও কংগ্রেসের সম্পর্ক রয়েছে। মুর্শিদাবাদে একটা ভোটও অন্য কোথাও না দেওয়ার কথা বলেছেন তিনি। 

তাঁর অভিযোগ, বিজেপির সঙ্গে বিরোধীদের আঁতাত রয়েছে। সঙ্গে রয়েছে ইডি-সিবিআই।  বিজেপির থেকে টাকা নিয়ে মুর্শিদাবাদে অশান্তি করার চেষ্টা চলছে। অমিত শাহ, হুমায়ুন কবীর, অধীর চৌধুরীকে একই নিরাপত্তা দেওয়া হয়। সেই কারণে  এদের কখনও ইডি সিবিআই ডাকে না। এটা ওদের সেটিং। এদের কাউকে একটাও ভোট নয়। সব ভোট তৃণমূলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। মুর্শিদাবাদে ২২-০ করার ডাক দিলেন তিনি। সিপিএম এখন অতীত। কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপিকে সমর্থন করা।

তিনি আরও বলেছেন, অবিভক্ত বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। সেখানেই মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। নিজেদের ভারতীয় প্রমাণ করতে হচ্ছে। এই নির্বাচন তৃণমূলকে জেতানোর নিবার্চন নয়। বিজেপির বি-টিম হিসেবে যাঁরা কাজ করছে। টাকার বিনিময়ে কাজ করছে, তাঁদের দূর করার নির্বাচন।

তিনি বলেছেন, এবার সিপিএম ও কংগ্রেসকে একটাও ভোট দেবেন না। বহিরাগত জমিদারদের কাছে বশ্যতা স্বীকার না করার কথা বলেছেন তিনি। তৃণমূল সাধারণ মানুষের আবেগ নিয়ে কখনও খেলা করেনি। সকলের স্বরূপ সামনে এসে যাচ্ছে। কারও প্ররোচনায় পা না দেওয়ার কথা বলে জানিয়েছেন ২৮ দিন অপেক্ষা করতে। দাঁতে দাঁত চেপে কষ্ট হলেও অপেক্ষা করার কথা বলেছেন। ফল প্রকাশের পরে সুদে আসলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

‘শ্মশানে যাওয়ার জন্যে প্রস্তুত থাকো’, অপরাধ দমনে কড়া হুঁশিয়ারি বিহারের মুখ্যমন্ত্রীর

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ঝমেলা, সময়মতো চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার