স্ত্রীকে খুন, তারপর প্রেমিকাকে বার্তা! ‘পুলিশ জিজ্ঞেস করলে বলবে আমরা বন্ধু’

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুতে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে নতুন করে সামনে এল বিস্ফোরক তথ্য। ডাক্তার স্ত্রীকে খুনের পর প্রেমিকাকে বললেন, “পুলিশ জিজ্ঞেস করলে যেন তাঁদের শুধু বন্ধু বলা হয়”। এক বছর পর প্রকাশ্যে আসা চ্যাটে এই তথ্য উঠে আসতেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মামলা।

অভিযুক্ত মহেন্দ্র রেড্ডি, পেশায় একজন সার্জন। অভিযোগ, গত বছরের ২১ এপ্রিল তিনি নিজের স্ত্রী কৃতিকা রেড্ডিকে অতিরিক্ত অ্যানাস্থেটিক ডোজ দিয়ে হত্যা করেন। প্রথমে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও, পরে তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। কৃতিকাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, নিজের চিকিৎসা জ্ঞান ব্যবহার করেই মহেন্দ্র এই খুনকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন, যাতে প্রাথমিকভাবে সন্দেহ এড়ানো যায়। তবে তদন্ত এগোতেই সামনে আসে তাঁর ব্যক্তিগত সম্পর্কের দিকটিও। জানা যায়, এক নার্সের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা এই মামলার গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। তদন্তকারীরা অভিযুক্ত ও ওই নার্সের মধ্যে একাধিক কথোপকথন উদ্ধার করেছেন। চাঞ্চল্যকর বিষয় হল, ধরা পড়া এড়াতে তাঁরা হোয়াটসঅ্যাপের মতো প্রচলিত মেসেজিং অ্যাপ ব্যবহার না করে ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে বার্তা আদানপ্রদান করতেন। এই কৌশলই পরে তদন্তে বড় প্রমাণ হিসেবে উঠে আসে।

আরও পড়ুন: কাকার সঙ্গে সম্পর্কে জোর, রাজি না হওয়ায় প্রেমিকাকে খুন করে বিছানার নীচে দেহ লুকিয়ে রাখল প্রেমিক 

ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে প্রায় ১০ লক্ষেরও বেশি ডিজিটাল ফাইল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে চ্যাট, মুছে ফেলা ডেটা, ব্যক্তিগত ছবি সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। চার্জশিটে এই সব তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া একটি মেসেজে মহেন্দ্র লিখেছিলেন, “এই মেসেজ দেখার পর আমাকে কোথাও কল বা টেক্সট করবে না। সব ঠিক হলে আমি যোগাযোগ করব। পুলিশ যদি সম্পর্ক নিয়ে প্রশ্ন করে, বলবে আমরা বন্ধু।” অন্য একটি মেসেজে তিনি স্বীকারোক্তির সুরে লেখেন, “আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমি কৃতিকাকে খুন করেছি আমাকে জেলে যেতে হবে।” ২০২৪ সালের মে মাসে মহেন্দ্র ও কৃতিকার বিয়ে হয়েছিল। দুজনেই বেঙ্গালুরুর একটি হাসপাতালে কর্মরত ছিলেন। এই ঘটনায় স্থানীয় আদালত ইতিমধ্যেই মহেন্দ্রর জামিনের আবেদন খারিজ করেছে। পুলিশের মতে, বিপুল ডিজিটাল প্রমাণ ও ঘটনার গুরুতর প্রকৃতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনা শুধু একটি খুনের মামলা নয়, বরং কীভাবে প্রযুক্তি ব্যবহার করে অপরাধ লুকোনোর চেষ্টা করা হয়, তারও এক স্পষ্ট দৃষ্টান্ত।

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে “চোর চোর” স্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন জনপ্রতিনিধি

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর