৬ ঘন্টার জন্য স্তব্ধ বিদ্যাসাগর সেতু! ভোগান্তিতে আমজনতা

হুগলি রিভার ব্রিজ কমিশনের তরফে থেকে জানা গিয়েছে, এদিন মূলত বিদ্যাসাগর সেতুর হোল্ডিং কেবিলসগুলির পরীক্ষা হবে। অর্থাৎ যে কেবলসগুলি ব্রিজের মূল অংশকে শূন্যে টেনে ধরে রেখেছে সেগুলির ভারবহণ ক্ষমতা পরীক্ষা করে দেখা হবে। একইসঙ্গে বিয়ারিং প্লেটগুলির পরীক্ষা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগে থেকেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। নানা সংবাদমাধ্যমে তা জানানোও হয়েছিল। দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিও। তবুও আমজনতার হয়রানি পুরোপুরি কাটানো গেল না। রবি সকালেই থমকেছে বিদ্যাসাগর সেতু। সড়কপথে কলকাতায় প্রবেশ করার অন্যতম প্রধান এই সেতুর রাস্তা এদিন সকাল ৮টা থেকে বন্ধ রাখা হয়েছে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। দুপুর ২টো পর্যন্ত তাই সেতু দিয়ে সব রকমের যানবাহন চলাচল বন্ধ রাখা হচ্ছে। তাই এদিন সকাল থেকেই এই সেতু দিয়ে হাওড়ার দিক থেকে কলকাতার আসার বেশির যানবাহনই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে ধূলাগড়, সাঁতরাগাছি, বাগনান, আমতা, রানীহাটি, আলমপুর, আন্দুল, দানেশশেখ লেন, বি গার্ডেন, কদমতলা ও মন্দিরতলার দিক থেকে যে সব বেসরকারি বাস এই সেতু হয়ে কলকাতার দিকে আসে সেই সব বাস বন্ধ থাকায় দুর্ভোগের মুখে পড়েন আমজনতা।

হুগলি রিভার ব্রিজ কমিশনের তরফে থেকে জানা গিয়েছে, এদিন মূলত বিদ্যাসাগর সেতুর হোল্ডিং কেবিলসগুলির পরীক্ষা হবে। অর্থাৎ যে কেবলসগুলি ব্রিজের মূল অংশকে শূন্যে টেনে ধরে রেখেছে সেগুলির ভারবহণ ক্ষমতা পরীক্ষা করে দেখা হবে। একইসঙ্গে বিয়ারিং প্লেটগুলির পরীক্ষা হবে। যদি কোনও একটি হোল্ডিং কেবিলে প্রবলেম থাকে তাহলে তা সারাতে প্রায় ২০ থেকে ২৫ দিন সময় লেগে যেতে পারে। আর তাই আগামী দিনেও এই সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের সম্ভাবনা থেকেই যাচ্ছে। দীর্ঘ প্রায় ৩০ বছর এই সেতুতে কোনও পরীক্ষা অথবা রক্ষনাবেক্ষন হয়নি। এখন আর তাই তা ফেলে রাখা যাবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশন। এদিন কলকাতা থেকেই এই সেতু ধরে রাজ্যের নানা প্রান্তে যাওয়ার সরকারি বাসগুলিকে হাওড়া ব্রিজ, ফরশোর রোড দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে। অন্যদিকে নানা জেলা থেকে কলকাতার দিকে আসা সরকারি বাসগুলিকেও হাওড়া স্টেশন হয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে।

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেকের বিরুদ্ধে বেনজির আক্রমণ কল্যাণের

তৃণমূল সরকারের আমলে দুর্নীতি খুঁজতে বিশেষ কমিশন গড়ল শুভেন্দুর সরকার

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল