বোমা হামলায় লেবাননের একাধিক গ্রাম নিশ্চিহ্ন করে দিল ইজরায়েল

আমেরিকা-ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার সুযোগে দক্ষিণ লেবাননের একটি গ্রাম পুরোপুরি ধ্বংস করে দিল ইজরায়েলি সামরিক বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা-ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার সুযোগে দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম পুরোপুরি ধ্বংস করে দিল ইজরায়েলি সামরিক বাহিনী। যখন দুই দেশ শান্তি চুক্তিতে পৌঁছনোর চেষ্টা করছে, ঠিক তখনই ইজরায়েলের এমন ভয়াবহ রূপ সামনে এল। প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলের সামরিক বাহিনী রিমোট-নিয়ন্ত্রিত বড় আকারের বিস্ফোরণের মাধ্যমে লেবাননের একাধিক গ্রাম ধ্বংস করে দিয়েছে। ইজরায়েলি সামরিক বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তিনটি ভিডিওতে দেখা যাচ্ছে, লেবাননের তাইবেহ, নাকুরা এবং দেইর সেরিয়ান সীমান্ত গ্রামগুলিতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী।

যদিও এখনও পর্যন্ত এই ঘটনার স্যাটেলাইট চিত্র পাওয়া যায়নি। গাজার রাফাহ ও বেইত হানুনে ব্যবহৃত পদ্ধতির অনুকরণে সীমান্তবর্তী গ্রামগুলিতে হামলা চালানো হয়েছে। যার ফলে সমস্ত বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। তাছাড়া দক্ষিণ গাজার রাফাহতে ইজরায়েলি সামরিক বাহিনী ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। এই ঘটনাটি কে তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষাবিদরা। একে ‘গৃহহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। জানা গিয়েছে, ইরানের সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইজরায়েলের সামরিক বাহিনী লেবাননে এই হামলা চালিয়েছে। যাতে ইতিমধ্যেই ১৮ জন নিহত হয়েছেন। সুতরাং ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নিয়ে লেবাননে ইজরায়েলি অভিযানে ২,০০০ জনের বেশি মৃত্যু হয়েছে।

শনিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে, তিনি লেবাননের সঙ্গে এমন একটি শান্তি চুক্তি চান যা ‘প্রজন্ম ধরে টিকে থাকবে’। কিন্তু এই শান্তি চুক্তিতে হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত হতে পারবে না। এইদিকে ইজরায়েলি সামরিক বাহিনী বারবার দাবি করেছে যে, এই ধ্বংসযজ্ঞ হিজবুল্লাহর অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে সুড়ঙ্গ এবং সামরিক স্থাপনা, যা গোষ্ঠীটি বেসামরিক বাড়িঘরের ভেতরে স্থাপন করেছিল। দক্ষিণ লেবাননের বিশাল এলাকা দখল করবে ইজরায়েল। পুরো নিশ্চিহ্ন করে দেবে জনবসতি। যদিও ইতিমধ্যেই ইরানের সঙ্গে আমেরিকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক