গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চট্টগ্রামে এক নৃশংস ‘মব লিঞ্চিং’-এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গান-বাজনার মধ্যেই আনন্দ করতে করতে এক যুবককে বেধড়ক মারধর করে খুনের অভিযোগ উঠেছিল। দেড় বছর তদন্ত শেষে পুলিশের অভিযোগপত্রে উঠে এসেছে, ছিনতাইকারী সন্দেহে মানুষ একজোট হয়ে শাহাদাত হোসেন নামে ওই যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে তাঁর মরদেহ অটোরিকশায় করে প্রায় আধা কিলোমিটার দূরে একটি নর্দমার পাশে ফেলে রাখা হয়।

এই ঘটনায় এক কিশোরসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হলেন ফরহাদ আহমেদ চৌধুরী, আনিসুর রহমান, মেহেদী হাসান ও মো. মাজেদ। ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। চলতি মাসের ৮ এপ্রিল পাঁচলাইশ থানা পুলিশ চট্টগ্রামের আদালতে এই চার্জশিট জমা দেয়। নিহত শাহাদাত হোসেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে তিনি চট্টগ্রাম শহরে একটি ফলের দোকানে কাজ করতেন। গত ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পরদিন তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই সামনে আসে ঘটনার ভয়াবহ চিত্র।

আরও পড়ুন: হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের, তেলের দাম ছাড়াল ১০০ ডলার

ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ গান গাইছে, কেউ বাঁশি বাজাচ্ছে, আর মাঝখানে হাত বাঁধা অবস্থায় এক যুবককে মারধর করা হচ্ছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া এক কিশোর আদালতে স্বীকারোক্তি দিয়ে জানায়, প্রায় ১৫-২০ জন মিলে ছিনতাইয়ের সন্দেহে ওই যুবককে মারধর করে। তদন্তে আরও জানা যায়, ঘটনার সময় এলাকায় পুলিশের উপস্থিতি কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরাও জানান, ট্রাফিক সিগন্যালের সঙ্গে বেঁধেই তাঁকে নির্যাতন করা হয়। নিহতের পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। তাঁর বাবার কথায়, “কোনো অপরাধ প্রমাণ ছাড়াই এভাবে একজন মানুষকে খুন করা অমানবিক। এমন ঘটনা আর যেন কারও সঙ্গে না ঘটে।” 

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা