৪৯ লক্ষ টাকার টিকিট কেটেও ফ্লাইটে মিলল না এন্ট্রি, বিমান সংস্থার বিরুদ্ধে FIR

Share:

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক ভ্রমণ মানেই আনন্দ, পরিকল্পনা আর একসঙ্গে স্মৃতি তৈরির সুযোগ। কিন্তু তামিলনাড়ুর সেলেমের এক চিকিৎসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেএস সতীশকুমারের পরিবারের জন্য বহুদিনের পরিকল্পিত বিদেশ সফর একেবারে ভিন্ন মোড় নেয়। পেরু ভ্রমণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত সেই সফর গিয়ে ঠেকে আদালতে, যা আন্তর্জাতিক বিমান পরিষেবা ও যাত্রী অধিকার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটকের দেবনাহাল্লির একটি আদালত নেদারল্যান্ডসের বিমান সংস্থা KLM রয়‍্যাল ডাচ এয়ারলাইন্সের সিইও ও সিওও-সহ শীর্ষ কর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে এই নির্দেশ জারি করা হয়।

আরও পড়ুন: কুমিরের জন্য টোপ ছিল কুকুর! ভাইরাল ভিডিও দেখলে শিউড়ে উঠবেন

ঘটনাটি ২০২৪ সালের ১৯ জুনের। সেদিন সতীশকুমার তাঁর পরিবারের সাত সদস্যকে নিয়ে বেঙ্গালুরু থেকে পেরু যাওয়ার কথা ছিল। এর জন্য তারা প্রায় ৪৯ লক্ষ টাকা খরচ করে আটটি নন-রিফান্ডেবল বিজনেস ক্লাস টিকিট বুক করেছিলেন এবং ৩ জুলাই ফেরার পরিকল্পনাও ছিল। অভিযোগ অনুযায়ী, পরিবারটি যথেষ্ট আগেই বিমানবন্দরে পৌঁছে সব প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে। কিন্তু চেক-ইন কাউন্টারে দীর্ঘক্ষণ অপেক্ষার পর শেষ মুহূর্তে তাদের জানানো হয়, তারা বিমানে উঠতে পারবেন না। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পেরুর জন্য প্রয়োজনীয় ভিসা তাদের নেই।

তবে সতীশকুমারের দাবি, এই সিদ্ধান্ত ভুল ব্যাখ্যার ফল। তাঁর মতে, নির্দিষ্ট কিছু দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকলে আলাদা করে পেরুর ভিসা ছাড়াই ভারতীয় নাগরিকদের প্রবেশের অনুমতি রয়েছে। এখানেই সমস্যা থেমে থাকেনি। অভিযোগ, তারা প্রতিবাদ জানালে বিমান সংস্থা তাদের ‘রেড ফ্ল্যাগ’ করে, যার ফলে পরবর্তী আন্তর্জাতিক ভ্রমণেও নানা জটিলতার মুখে পড়তে হয় পরিবারটিকে। এমনকি এমন দেশ নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে তারা কখনো যাননি। এই ঘটনায় ক্ষুব্ধ সতীশকুমার জানিয়েছেন, বিষয়টি শুধু অর্থ ফেরতের নয়, বরং দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে, বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আন্তর্জাতিক ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত সব নিয়ম মেনেই কাজ করে এবং যাত্রীদেরও সঠিক নথিপত্র নিশ্চিত করা উচিত। পাশাপাশি যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছে সংস্থাটি।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী