‘জগাই-মাধাই-গদাই’ ফের বিজেপি-সিপিএম-কংগ্রেসকে খোঁচা মমতার

তাঁর কথায়, 'সাধারণ মানুষ তিন দলের গোপন বোঝাপড়া ভালো করে বুঝে গিয়েছেন। তাই প্রত্যাখ্যান করেছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধাননগর সহ চার পুর নিগমের ভোটে ভূমিশয্যা নিয়েছে বিজেপি-সিপিআইএম ও কংগ্রেস। আর তিন দলের নেতাদের লজ্জার হারের কাঁটা ঘায়ে নুন ছিটোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফের তিন দলকে খোঁচা দিয়ে বলেছেন, ‘আমি আমাদের নিয়ে চিন্তিত। কে দ্বিতীয়, তৃতীয় হল তা নিয়ে আমার মাথব্যথা নেই। ওরা তিন দলই হচ্ছে জগাই, মাধাই, গদাই। তিন দলের মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে। কখনও বিজেপি ভোটটা বামেদের দিয়ে দেয়,  আবার কখনও বামেরা ভোটটা বিজেপিকে দিয়ে দেয়। তেমন কংগ্রেসও কখনও বিজেপিকে ভোটটা দিয়ে দেয়, আবার কখনও বিজেপি তাদের ভোট কংগ্রেসের বাক্সে ফেলে। লোকসভা ও বিধানসভা ভোটে এই কাজ করেছে ওরা। সাধারণ মানুষ তিন দলের গোপন বোঝাপড়া ভালো করে বুঝে গিয়েছেন। তাই প্রত্যাখ্যান করেছে।’

এদিনই সকালে উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চার পুর নিগমের ভোট নিয়ে ফের বাংলাকে নিশানা করেছেন। সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, উনি নামে আসলে ভোগী। উত্তরপ্রদেশে কৃষকদের গাড়ি চাপা দিয়ে খুন করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। মেয়েদের কোনও নিরাপত্তা নেই। দলিত ও আদিবাসী মেয়েদের ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। করোনায় মৃতদের দেহ না গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। যার রাজ্যে এমন ঘটনা ঘটছে তাঁর পক্ষে বাংলা নিয়ে বড়-বড় কথা মানায় না।’

গোয়া বিধানসভা ভোটে এবার প্রথমবারের মতো লড়তে নেমেছে তৃণমূল কংগ্রেস। সৈকত রাজ্যে দলের ফলাফল কী হবে, তা জানতে চাওয়া হলে মমতা বলেন, ‘গোয়ায় অন্যরকমভাবে ভোট হয়। টাকার খেলা চলে। তা সত্বেও বলছি, ভালো ফল হবে, খারাপ হবে না। মাত্র তিন মাসের প্রস্তুতি নিয়ে ভোটে লড়ছি। আজ গোয়ার প্রতিটি ঘরে-ঘরে তৃণমূল কংগ্রেসের নাম পৌঁছে গিয়েছে। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র-ডেরেক ও ব্রায়েনরা ভালো কাজ করেছে।’

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়