বর্ধমানে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, কাঠগড়ায় বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটমুখে তৃমমূল কর্মীর রহস্যমৃত্যু! ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুশান্ত দাস (৪০)। তিনি আবার পেশায় মাছের ব্যবসায়ী বলে জানা গিয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীদের হুমকি সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন ওই মাছ ব্যবসায়ী।

মৃতের স্ত্রীর অভিযোগ, নীলপুর বাজারে মাছের ব্যবসা করতেন সুশান্ত। কয়েকদিন আগে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়। এরপর থেকেই তাঁকে ব্যবসা বন্ধ করে দেওয়া এবং এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুশান্ত। ঘটনার দিন বিকেলে সুশান্তের স্ত্রী, মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন, স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বর্ধমান শহর তৃণমূলের সভাপতি তন্ময় সিংহ রায় এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাস। তৃণমূল প্রার্থীর অভিযোগ, নির্বাচন কমিশনের ছত্রছায়ায় বিজেপি কর্মীরা এখন থেকেই হুমকি দিতে শুরু করেছে। সেই চাপ সহ্য করতে না পেরেই মানসিকভাবে ভেঙে পড়ে সুশান্ত এই চরম সিদ্ধান্ত নিয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের জেলা মুখপাত্র শান্তরূপ দে জানিয়েছেন, হার নিশ্চিত জেনেই তৃণমূল এই মৃত্যুকে নিয়ে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

 

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক