যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ফের বোমা পড়বে তেহরানে। পুরোপুরি বন্ধ হবে হরমুজ প্রণালি? যুদ্ধবিরতি শেষের দিকে মধ্যপ্রাচ্যে অশান্তি বাড়বে ফের? এই প্রশ্ন গুলি ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বে। কারণ আগামী বুধবার আমেরিকা ও ইরানের যুদ্ধবিরতি চুক্তি শেষ হচ্ছে। তার মধ্যে পুনরায় চুক্তি না স্বাক্ষরতি না হলে আমেরিকা ইরানের উপর ভয়াবহ হামলা চালাবে। এটা নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। তিনি শান্তি চুক্তির পক্ষে বলেই দাবি করেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইতিমধ্যেই পাঠিয়েছেন প্রতিনিধি দল। কিন্তু গোঁ ধরেছে ইরান। হরমুজে মার্কিন সেনার অবরোধ ও কোনও শর্তের বিনিময়ে শান্তি চুক্তি করবে না বলেই সাফ জানিয়েছে তেহরান। তাই এখনও পর্যন্ত ইসলামাবাদে রওনা দেয়নি ইরানের তরফের কোনও প্রতিনিধি।

এই মর্মে ফের একবার ইরানকে হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘একটি বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করব না। হাতে আমাদের যথেষ্ট সময় আছে। এই যুদ্ধবিরতির মেয়াদ আর বৃদ্ধির তেমন কোনও সুযোগ দেখছি না। তিনি আরও জানান যে, মার্কিন প্রশাসন কোনও দুর্বল বা অগ্রহণযোগ্য চুক্তিতে সই করার জন্য রাজি নয়। সঠিক সিদ্ধান্তের জন্য হাতে পর্যাপ্ত সময় রয়েছে এবং যে কোনও মূল্যে মার্কিন স্বার্থ রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনও ধরনের সমঝোতা না হলে পরিস্থিতি আবার যুদ্ধের দিকেই মোড় নিতে পারে। প্রচুর বোমা এবার পড়তে শুরু করবে।’

আরও পডুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

ট্রাম্প আরও বলেন, ‘ইরানের কিন্তু বৈঠকে আসা উচিত। তেমনই কথা হয়েছিল। এবার ওরা যদি না আসে তাহলে আর কিছুই বলার বা করার নেই। আমাদের যে শর্তগুলি প্রথম থেকেই রয়েছে, সেটাই থাকবে। কোনও পরমাণু অস্ত্রের ব্যবহার নয়, ইরানে সেটা রাখতে পারবে না।’

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা