চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেদারনাথে ‘নো রিলস, নো ফোন, নো ড্রোন’! যাত্রা শুরুর দিনেই কড়া নিষেধাজ্ঞা কেন?

নিজস্ব প্রতিনিধি:  শীতের ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল কেদারনাথ ধামের দরজা। বরফে ঢাকা মন্দির নগরীতেও ভক্তদের ভিড় উপচে পড়ছে। তবে এবারের যাত্রায় ভক্তির পাশাপাশি কড়া নিয়মেও জোর দিয়েছে প্রশাসন, মন্দির চত্বরে মোবাইল, রিলস ও ড্রোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

অক্ষয় তৃতীয়ার পর থেকেই শুরু হয়েছে চারধাম যাত্রা, আর বুধবার কেদারনাথ মন্দিরের কপাট খোলার সঙ্গে সঙ্গেই ভক্তদের ঢল নেমেছে। তুষারপাতের মাঝেই হাজার হাজার পুণ্যার্থী পৌঁছেছেন ধামে। তবে এই বছর প্রশাসন বিশেষভাবে গুরুত্ব দিয়েছে নিরাপত্তা ও ধর্মীয় পরিবেশ বজায় রাখার ওপর। রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার নীহারিকা তোমর জানিয়েছেন, মন্দির চত্বরে কোনও ধরনের রিলস বানানো বা ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি নির্দিষ্ট এলাকার ভিতরে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর পাশাপাশি অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই অননুমোদিতভাবে উড়ানো দুটি ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: গরমের সময় বাড়ির এই দিকে জলের পাত্র রাখলে, মিলতে পারে একাধিক চমকপ্রদ সুফল 

প্রশাসনের মতে, এই পদক্ষেপের মূল লক্ষ্য মন্দিরের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখা। তাই ভক্তদের কাছে বিশেষ আবেদন করা হয়েছে, যেন কেউ এই নিয়ম ভাঙার চেষ্টা না করেন। যাত্রীদের সুবিধার জন্য মোবাইল রাখার লকার ও বিশেষ কাউন্টারও তৈরি করা হয়েছে। এদিকে, এবারের যাত্রায় তুষারপাত একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। মার্চ ও এপ্রিল মাসেই ব্যাপক তুষারপাত হওয়ায় বহু জায়গায় পথ বিপজ্জনক হয়ে রয়েছে। জেলা শাসক বিশাল মিশ্র ভক্তদের সতর্ক করে জানিয়েছেন, নিরাপদ পথেই যাতায়াত করতে হবে এবং কোনও ঝুঁকি নেওয়া যাবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে ভক্তদের সংখ্যা আরও বাড়বে। তাই নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কড়াকড়ি করা হয়েছে, যাতে নির্বিঘ্নে ও নিরাপদে যাত্রা সম্পন্ন করা যায়।

Published by:

Share Link:

More Releted News:

বাটার চিকেন থেকে কাথি রোল, বিশ্বের সেরা তালিকায় ভারতের ছয়টি চিকেন ডিশ

ভুল পদ্ধতিতে ওমেগা-৩ গ্রহণে মিলছে না সুফল, জানালেন বিশেষজ্ঞরা

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

কাইরি পান্না বনাম আম পান্না: টক মিষ্টি স্বাদে সেরা পানীয় কোনটি?

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ