দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ায় এবার ভোটের স্লোগান ‘ধামসা মাদলের ছন্দে ভোট দিন আনন্দে’। ধামসা মাদল শিমুল পলাশ সহ পুরুলিয়ার লোকসংস্কৃতিকে গুরুত্ব দিয়ে পুরুলিয়া শহরের জগন্নাথ কিশোর কলেজে করা হয়েছে মডেল বুথ। জগন্নাথ কিশোর কলেজে মোট ৯টি বুথে ভোট হচ্ছে, ১৯৯ নম্বর বুথকে মডেল বুথ করেছে পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তর।

পাশাপাশি কলেজ ক্যাম্পাসের ভিতরে রয়েছে ২০৩ নম্বর মহিলা বুথ। তবে এই ৯টি বুথের মধ্যে ১৯৯ মডেল বুথ সকলের নজর কেড়েছে। জেলার সাঁজোয়া মডেল বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন। এবার জেলায় মোট ১৯ টি মডেল বুথ করেছে জেলা নির্বাচন দপ্তর। সদর শহর পুরুলিয়ার মডেল পোলিং বুথ জে কে কলেজ।

“ধামসা মাদলের ছন্দে, ভোট দিন আনন্দে” পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের এই শ্লোগানকে সামনে রেখে এই মডেল বুথে করা হয়েছে সুদৃশ্য গেট। ধামসা মাদল,  আদিবাসী নৃত্য সহ পুরুলিয়ার বিভিন্ন লোকসংস্কৃতিকে এই মডেল বুথে ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে বিভিন্ন সামাজিক সচেতনতার বার্তাও। মডেল বুথে পুরুষ কেন্দ্র বাহিনী জোয়ানের পাশাপাশি রয়েছে মহিলা বাহিনীও। ঠিক বিয়ে বাড়ির মতই করা হয়েছে প্যান্ডেল। ভিতরে রয়েছে বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা ঠিক অনুষ্ঠান বাড়ির মত। ভোটারদের আপ্যায়নেরও ব্যবস্থা করা হয়েছে জেলা সদরের এই মডেল বুথে। সাঁজোয়া এই মডেল বুথে প্রথম ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররা।

Published by:

Share Link:

More Releted News:

কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে গ্রামের মধ্যে বেধড়ক মারধর, গ্রেফতারের নির্দেশ কমিশনের

চাঁচলে বিজেপি এজেন্টকে ধাক্কা-ঘুষি-লাথি, ভাঙল গাড়ির কাঁচ

‘এবারে বাংলায় ভোট শান্তিপূর্ণ, হিংসার ঘটনা কমেছে,’ কমিশনকে দরাজ সার্টিফিকেট মোদির

‘CPIM-এর পতাকা এখন শুধুই বিরিয়ানির হাঁড়িতেই’, বেফাঁস মন্তব্যের বিতর্কে সায়ন্তিকা

ভোট দিলেই ফ্রিতে চা-বিড়ি-পান-সুপারি, বাংলার এই বুথের বাইরে এলাহি আয়োজন

‘খুব ভালো ভোট হচ্ছে, ঠাণ্ডা-ঠাণ্ডা, কুল-কুল,’ বললেন অনুব্রত মণ্ডল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ