দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

নিজস্ব প্রতিনিধি: সিনেমাতে অভিনয়ের জন্য অনেক কিছুই করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। কখনও অস্ত্র চালানো, ঘোড়াতে চড়া, অ্যাকশন দৃশ্যে শুটিং। তেমনই ‘হক’ সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘হক’ সিনেমার পরিচালক সুপর্ণ এস বর্মা জানান, ‘হক’ সিনেমায় নিজের চরিত্রকে ভালো ভাবে বোঝার জন্য ও মুসলিম ধর্মকে জানতে পবিত্র কোরান নিয়ে পড়াশুনা করেন ইয়ামি। এমনকি কোরান পাঠও করতে সে। শুধু তাই নয়, মুসলিম সমাজকে বোঝার জন্য তাদের ধর্মের নিয়ম কানুন ও শরিয়ত আইন নিয়ে বিস্তর পড়াশুনা প্রায় একবছর ধরে করেন ইয়ামি।

আরও পডুন: এসি-র ঠান্ডা আরামেই লুকিয়ে বিপদ! বাড়ছে অজানা স্বাস্থ্যঝুঁকি

তবে শুধুই ইয়ামি নন, মুসলিম ধর্মের আইন কানুন নিয়ে দীর্ঘ একবছর ধরে পড়াশুনা করেছিলেন পরিচালক নিজেও। বলিউডে অন্যতম জনপ্রিয় সিনেমা হল হক। সুন্দর গল্প ও মুসলিম সমাজের নানা বিষয়কে তুলে ধরা হয়েছিল এই সিনেমাতে। সহজে গল্পকে বলা ও সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছিল এই সিনেমাতে। ১৯৭০-এর দশকে এক মুসলিম মহিলার আইনি লড়াই নিয়ে গল্প বুনেছিলেন হক সিনেমার পরিচালক। ইয়ামি শাজিয়া বানোর চরিত্রে অভিনয় করেছেন। ইয়ামির বিপরীতে এই সিনেমাতে অভিনয় করেন ইমরান হাশমি।

গত বছরের নভেম্বর মাসে বড়পর্দায় মুক্তি পায় ‘হক’। তারপরেই জানুয়ারিতে ওটিটিতে মুক্তি পাওয়ার পর আরও প্রশংসিত হয় সিনেমাটি। ‘হক’ নিয়ে পরিচালক জানান, ‘সবার কাছেই তথ্য থাকে, কিন্তু সেটা সঠিক না ভুল তা জানা যায় না। সেই পরিসরে আমি চেয়েছিলাম, হক যেন যুক্তির কণ্ঠস্বর হয়ে ওঠে।’

Published by:

Share Link:

More Releted News:

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ