দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

নিজস্ব প্রতিনিধি: প্রবল গরমে নাজেহাল আমজনতা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। এই সময় এসি এবং কুলারের চাহিদা বাড়ে। এখন যদি কেউ এসি কেনার কথা ভাবেন, তাহলে বড় সুযোগ রয়েছে। কম দামে ভাল ফিচারের এসি কিনতে পাওয়া যাচ্ছে Flipkart-এ। বর্তমানে Super Cooling Days সেল চলছে। এই সেলে ২ টন Split AC অর্ধেক দামে বাড়ি নিয়ে আসতে পারবেন ক্রেতারা। ভোল্টাস (Voltas), গোদরেজ (Godrej) এবং প্যানাসনিকের (Panasonic) মতো ব্র্যান্ডের স্প্লিট এসিগুলো সস্তা দামে কিনতে পারবেন। এই ২ টনের এসিগুলো বিশেষভাবে বড় ঘরগুলোকে দ্রুত ঠান্ডা করার জন্য তৈরি করা হয়েছে।  বসার ঘর বা হলে এই এসি লাগানো যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক কত ছাড় দেওয়া হচ্ছে এই এসিতে। 

ভোলটাস ইনভার্টার Split AC ৩ স্টার রেটং সহ কিনতে পাওয়া যাচ্ছে। ২  টনের একটি এসি ফ্লিপকার্টে ৪৩,৯৯০ টাকা দামে বিক্রি হচ্ছে। গ্রাহকরা ৪১ শতাংশ ছাড়ে এটি কিনতে পারবেন। এছাড়া সংস্থা এতে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। গ্রাহকরা HDFC, SBI, Axis, ICICI কার্ড পেমেন্টে সাড়ে ৪ হাজার টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। তারফলে এসির দাম আরও কমে যাবে। এটি কিনতে পারবেন ৩৯,৪৯০ টাকায়। ৫ বছরের ওয়ারেন্টি অফার রয়েছে।

গোদরেজ এর এই ২ টন ইনভার্টার Split AC-এর দাম মাত্র ৩৮,৯৯০ টাকা। এতে সংস্থাটি ৩১ শতাংশ ছাড় অফার করছে। পাশাপাশি ৪ হাজার টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও দিচ্ছে। ছাড়ের পর এটি মাত্র ৩৪,৯৯০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। ফিচারের কথা বললে, এতে ফাইভ-ইন-ওয়ান Convertible Technology দেওয়া রয়েছে। এছাড়া গ্রাহকরা এতে ৫ বছরের ওয়ারেন্টি পাবেন, আর এর কম্প্রেসরের ক্ষেত্রে ১০ বছরের ওয়ারেন্টি দিচ্ছে সংস্থা।

৩ স্টার ইনভার্টার টেকনোলজিল সহ এই এসি ফ্লিপকার্টে মাত্র ৫০,৮৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এই এসির আসল দাম ৭২,৬০০ টাকা। ফ্লিপকার্ট সেলে এই এসিটি ৩০ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। 

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ