চিরাচরিত রেসিপিতেও আনুন অভিনবত্ব, বানান ‘লেবুপাতায় মাংস’

ঘরোয়া পদ্ধতিতে চিরাচরিত ধারায় খাসির মাংস রান্না করুন সঙ্গে শুধু এক্সপেরিমেন্ট করতে যোগ করুন কয়েকটি লেবুপাতা আর বানিয়ে ফেলুন 'লেবুপাতায় মাংস'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাসির মাংস দিয়ে রসনা বিলাসের কোনও তুলনা নেই। খাসির মাংস আর গরম ধোঁয়া ওঠা ভাতে রবিবার দুপুরের ভোজ জাস্ট জমে যায়। খাসির মাংস ঝোল আলু এই গতে বাঁধা ছকেই মূলত আমরা রান্না করে থাকি। তবে সময়ের সঙ্গে পরিবর্তনে এখন আমরা মাংসের নানা রকম পদ বাড়িতেই রাঁধতে অভ্যস্ত। ঘরোয়া পদ্ধতিতে চিরাচরিত ধারায় খাসির মাংস রান্না করুন সঙ্গে শুধু এক্সপেরিমেন্ট করতে যোগ করুন কয়েকটি লেবুপাতা আর বানিয়ে ফেলুন ‘লেবুপাতায় মাংস’।

উপকরণঃ 

মটনঃ ৫০০ গ্রাম

লেবুপাতাঃ ৩-৪টি

পেঁয়াজ কুঁচি- ২টি

সর্ষের তেল- পরিমাণ মত 

আদাবাটা- ১/২ চা চামচ

রসুন বাটা- ১/২ চা চামচ

লঙ্কা গুঁড়ো-১/২ চা চামচ

হলুদ গুঁড়ো-১/২ চা চামচ

নুন- স্বাদমত 

গরম মশলা গুঁড়ো- ১/২ চা চামচ

টমেটো কুঁচি- ১টি 

আলু- ৩টি (বড়)

প্রণালীঃ প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, রসুন ও আদা বাটা দিয়ে ম্যারিনেট করে অন্ততপক্ষে আধঘন্টা রেখে দিন। অন্যদিকে প্রেসার কুকারে তেল দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নিন। বাদামি হয়ে এলে তাতে টমেটো কুঁচি ও ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এবার কষাতে থাকুন।মিনিট ১০ কম আঁচে মাংস কষিয়ে নিয়ে এবার তা ঢাকা দিয়ে ৪-৫টি সিটি দিয়ে দিন। এরপর কিছুক্ষণ আঁচ বন্ধ রেখে তারপর এতে কেটে রাখা আলু, লেবু পাতা ও গরম মশলা গুঁড়ো যোগ করে আরও ২টো সিটি দিয়ে নামিয়ে ভাত, লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন গরম গরম লেবুপাতায় মাংস’।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের