আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়েবাড়িতে জনসংযোগে সামিম, মিষ্টিমুখে জমল আসর

নিজস্ব প্রতিনিধি, উস্তি : দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ সোমবার। শেষ দুইদিন প্রচারে ঝাঁপাচ্ছেন প্রার্থীরা। নিজের নিজের মতো করে প্রচার করছেন তাঁরা। মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থীকে একটু অন্যভাবে জনসংযোগ সারতে দেখা গেল শেষ দফার ভোটের আগে। নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন বিয়েবাড়ি। সেখানেই মানুষের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠলেন প্রার্থী। করলেন মিষ্টিমুখও।

জমজমাট বিয়েবাড়ি। হঠাৎ হাজির মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী সামিম আহমেদ। সারা বছর মানুষের পাশে থাকেন। বর্তমানে ভোটের কারণে প্রচারে ব্যস্ত রয়েছেন। কিন্তু তারপরেও নিমন্ত্রণ রক্ষা করতে চলে এসেছেন দক্ষিণ ২৪ পরগনার উত্তম কুসুম এলাকার ফাস্টফুড ব্যবসায়ী হেকমতুল্লাহ লস্করের বিয়ের অনুষ্ঠানে। বিয়ে বাড়িতে প্রার্থীকে দেখে সকলেই অবাক। চূড়ান্ত ব্যস্ততার মাঝেও সময় করে এসেছেন এটা ভাবতেই পারছেন না কেউ। প্রার্থীকে দেখে বর নিজের হাতে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন। মিষ্টির প্লেট থেকে মিষ্টিমুখও করান।

সামিম জানিয়েছেন, সারা বছর মানুষের পাশে থেকে কাজ করেন। এখন ব্যস্ত থাকলেও নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন। ভোট তো আসবেই। তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছেন। তার উপস্থিতি বিয়েবাড়ির পরিবেশকে কিছুক্ষণের জন্যও বদলে দিয়েছিল। বিয়ে বাড়িতেই মানুষের সঙ্গে কথা বলেন। সারলেন জনসংযোগ। এলাকার বাসিন্দাদের একসঙ্গে একজায়গায় পেয়ে নিজের প্রচারের কাজও এগিয়ে রাখলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন উপলক্ষে মিছিল, মিটিং থেকে শুরু করে মানুষের বাড়িতে গিয়ে জনসংযোগ সারছেন প্রার্থীরা। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে মিশে যাওয়াটাও জনসংযোগেরই অঙ্গ।

উল্লেখ্য, কয়েকদিন আগে উত্তর কুসুম এলাকার রাস্তাতে প্রচারে গিয়ে একটি শিশুকে কোলে তুলে নিয়েছিলেন সামিম। সমস্ত স্লোগান থেকে তখন আলাদা পরিবেশ তৈরি হয়। এইভাবেই নিজের এলাকাতে প্রচার ও জনসংযোগে ব্যস্ত মগরাহাট পশ্চিমের প্রার্থী। 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোট শেষে কীভাবে দিন কাটাচ্ছেন প্রার্থীরা?

দ্বিতীয় দফায় বিজেপি সমর্থিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভোট কর্মী হিসাবে নিয়োগ নির্বাচন কমিশনের

‘ভয়ঙ্কর খেলা হবে’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকি, কড়া পদক্ষেপ কমিশনের

‘গুন্ডারাজ চলছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা’, আসানসোলে কংগ্রেস কর্মী খুনে তোপ রাহুলের

কমিশনের ভোটার স্লিপের সঙ্গে তৃণমূলের স্লিপ বিলি! ব্যাপক শোরগোল গোসাবায়

প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক পরিণতি! জলপাইগুড়িতে দুর্ঘটনায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ