প্রথম দফার ভোট শেষে কীভাবে দিন কাটাচ্ছেন প্রার্থীরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫২টি আসনে প্রথম দফার ভোট শেষ। এবার শুরু হল ফলাফলের হিসেব-নিকেশ। কিন্তু চিন্তা যেন পিছুই ছাড়ছে না। কারণ, দল যে ভরসা করেছে প্রার্থী করেছে, ভোটে জিতে সেই ভরসার যথাযোগ্য মর্যাদা দিতে পারবেন তো!  ভোটের রেজাল্ট বের না হওয়া পর্যন্ত সেই চিন্তা থাকলেও বিভিন্ন দলের প্রার্থীরা অনেকেই  রয়েছেন রিল্যাক্স মুডে।

কেশপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা ভোটের পরের ধকল সামলে আপাতত কলকাতায় বিশ্রামে রয়েছেন। শিউলি জানান, এক-দু’দিন বিশ্রাম নিয়ে ফের মেদিনীপুরে ফিরবেন। গড়বেতা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা ভোটের পরে ব্যস্ত কর্মীদের সঙ্গে ভোটের ফল নিয়ে আলোচনায়। সিপিএম প্রার্থী তপন ঘোষের সময় কাটছে কর্মীদের সঙ্গে দলীয় কার্যালয়ে।

বিনপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিদায়ী বনমন্ত্রী বিরবাহা হাঁসদা নিজের জেলায় ভোট শেষ হতেই দ্বিতীয় দফার ভোটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নেমে পড়েছেন। বিজেপি প্রার্থী প্রণত টুডু বলেন, ‘বাড়িতে বসেই সারাদিন বিভিন্ন বুথের কর্মীদের ফোন করে খোঁজখবর নিচ্ছি। কোনও সমস্যা থাকলে সমাধানের চেষ্টাও করছি।’

ঝাড়গ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী মঙ্গল সরেন অবশ্য পার্টি অফিসে কর্মীদের সঙ্গে দিব্যি আড্ডা দিচ্ছেন। তিনি বলেন, ‘ভোট মিটে গিয়েছে বলে তো কর্মীদের সঙ্গে সম্পর্ক শেষ, তা কিন্তু নয়। তাই ওঁদের সঙ্গে নানা আলোচনা করে সময় কাটাচ্ছি।’

চন্দ্রকোণা বিধানসভার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই জানান, ‘ভোটের ধকল তো রয়েইছে। কিন্তু তাই বলে তো নিশ্চিন্তে বসে থাকতে পারি না। দিনের কিছুটা সময় বাড়িতে আর কিছুটা সময় স্ট্রং রুমে দলের নেতাদের সঙ্গে দেখা করে সময় কাটাচ্ছি।’ বিজেপি প্রার্থী সুকান্ত দোলইও বাড়িতে কিছুটা সময় কাটিয়ে বিকালে দলীয় কার্যালয়ে সময় কাটাচ্ছেন। সেখানে চলছে বুথ ভিত্তিক পর্যালোচনা। 

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার