দ্বিতীয় দফায় বিজেপি সমর্থিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভোট কর্মী হিসাবে নিয়োগ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোটগ্রহণ ঘিরে প্রস্তুতি জোরদার হলেও এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভোটকর্মীর অভাব। সাতটি জেলায় নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মীসংখ্যা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কর্মী সংকট কাটাতে প্রথম দফার ভোটে দায়িত্ব পালন করা বিজেপি সমর্থিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, মোট ১৭হাজারেরও বেশি কেন্দ্রীয় কর্মীকে দ্বিতীয় দফার ভোটে নিয়োগ করা হবে। কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের পুনরায় নিয়োগপত্র পাঠিয়ে নির্ধারিত জেলায় দায়িত্ব গ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন: প্রথম দফার ভোট শেষে কীভাবে দিন কাটাচ্ছেন প্রার্থীরা?

সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়, সেখানে প্রায় ৬ হাজার ৬২০ জন কর্মী ভোট পরিচালনায় যুক্ত থাকবেন। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে প্রায় ৫ হাজার ৬৮০ জনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া নদিয়া, হাওড়া, হুগলি, দক্ষিণ কলকাতা এবং পূর্ব বর্ধমান জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, প্রিসাইডিং অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে এই কর্মীদের ব্যবহার করা হবে। ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি কমিশনের। তবে এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে কিছু সংগঠন। ভোটকর্মী ঐক্য মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের পুনরায় নিয়োগ না করে রাজ্য সরকারি কর্মচারীদেরও কাজে লাগানো যেত। তাঁদের মতে, বহু রাজ্য কর্মী এখনও ভোটের দায়িত্ব পাননি। যদিও কমিশনের মূল লক্ষ্য, ভোটগ্রহণে যেন কোনও প্রশাসনিক ঘাটতি না থাকে। তাই দ্রুত কর্মীসংকট কাটিয়ে নির্বাচন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দেখার, এই সিদ্ধান্ত ভোট পরিচালনায় কতটা কার্যকর ভূমিকা রাখে। 

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের