জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

শনিবার সানরাইজার্স হায়দরাবাদ টিম যখন হোটেল থেকে বের হচ্ছিল, তখন ভিড়ের মধ্যে একজন নারী ভক্ত অভিষেক শর্মার হাত ধরেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক শর্মা, ভারতীয় দলের তরুণ ক্রিকেটার, মাঠে যাঁর ঝোড়ো ব্যাটিংয়ের দাপটে মুগ্ধ আট থেকে আশি সকল ক্রিকেটপ্রেমী। বিশেষ করে, মেয়েরা মুগ্ধ তরুণ ক্রিকেটারের সৌন্দর্য্যে। দলের অন্যতম হ্যান্ডেসাম ক্রিকেট হাঙ্ক তিনি। দেশজুড়ে অসংখ্য মহিলা ভক্ত রয়েছে তাঁর। আর ক্রিকেটারের এই মিষ্টি স্বভাবই সম্প্রতি তাঁকে বিপাকে ফেলে দিয়েছিল। গতকাল ২৫ এপ্রিল সাওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার আগে মাঠের বাইরে তাঁকে একটি অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। একজন তরুণী ভক্ত তাঁকে দেখা মাত্রই তাঁর হাত ধরে টানাটানি করতে শুরু করেন।

পুরো ঘটনার বিস্তারিত হিসেবে, শনিবার সানরাইজার্স হায়দরাবাদ টিম যখন হোটেল থেকে বের হচ্ছিল, তখন ভিড়ের মধ্যে একজন নারী ভক্ত অভিষেক শর্মার হাত ধরেন। সেলফি তোলার জন্যে তাঁকে ধরে টানাটানি করেন। যে ভিডিওটি মুহূর্তেই সেখানে থাকা কেউ ক্যামেরাবন্দী করে নেয় এবং ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনাটি মাত্র এক মুহূর্ত স্থায়ী হয়েছিল, কিন্তু তাও ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর শেয়ার করা ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, শর্মা ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ভক্ত হঠাৎ তাঁর হাত ধরে নিজের দিকে টেনে নেন। নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যা দেখে অভিষেক দৃশ্যত হতবাক হয়ে গিয়েছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by H💞 (@moreofhimshikha)

ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বেশ কয়েকজন ব্যবহারকারী এটিকে ‘হয়রানি’ বলে আখ্যা দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এরকম করা বন্ধ করুন। এটা স্রেফ হয়রানি। নিজের সীমা জানুন।’ আর একজন মন্তব্য করেছেন, ‘এটা হয়রানি ছাড়া আর কিছুই নয়। কোনও পুরুষ যদি নারী ক্রিকেটার দের সঙ্গে এমনটা করত? তাহলে তো আর পেছনের গানটা একইরকম থাকত না।’ শনিবার আইপিএল ২০২৬-এর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের রাজস্থান রয়্যালসকে পাঁচ উইকেটে পরাজিত করেছে।

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

তৃণমূল সরকারের আমলে দুর্নীতি খুঁজতে বিশেষ কমিশন গড়ল শুভেন্দুর সরকার

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

রাজ্যের সিআইডি প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল