আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নন্দীগ্রাম-সামশেরগঞ্জ সহ একাধিক এলাকায় শতাধিক বুথে ভোট পড়েছে ৯৯ শতাংশ!

নিজস্ব প্রতিনিধি : প্রথম দফাতেই রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। বুধবার ৭ জেলায় হতে চলছে শেষদফার নির্বাচন। এখানেও রেকর্ড পরিমাণ ভোট পড়বে বলেই আশ্বাস রাজনৈতিক দল থেকে কমিশনেরও। প্রথম দেখাতে প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছে। এটা অত্যন্ত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। কমিশন সূত্রে খবর কিছু বুথের তথ্য এমন এসেছে যা চমকে দেওয়ার মতো। প্রথম দফায় ১৮২ বুথে  প্রায় ৯৯ শতাংশ ভোট পড়েছে বলে শোনা যাচ্ছে। এই ধরনের ঘটনা সাম্প্রতিক অতীতে কবে দেখা গিয়েছে সন্দেহ।

জানা গিয়েছে, প্রথম দফা নির্বাচনে ৩১ হাজার ২৩৪টি বুথ ছিল। তার মধ্যে ১০০র বেশি বুথে ৯৯ শতাংশ ভোট করেছে। প্রথম দফায় ভোটার ছিল ৩ কোটি ৩৬ লক্ষ। কমিশন সূত্রে খবর, সব থেকে বেশি ভোট পরেছে নন্দীগ্রামের একটি বুথে। কিন্তু কোন বুথে এত রেকর্ড সংখ্যক ভোট পড়তে পারে প্রশ্নও উঠতে শুরু করেছে। কমিশন জানিয়েছে, প্রথম দফায় যেহেতু কোনও অশান্তির ছবি ধরা পড়েনি তাই সব বুথেই বিপুল পরিমাণ ভোট পড়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবার। কমিশনের পক্ষ থেকে জানা গিয়েছে, ১৮২টি বুথে পুনরায় প্রিসাইডিং অফিসারের খাতা যাচাই করা হচ্ছে। ৯৯ শতাংশ ভোটে কোনও জল মেশানো আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সঠিক ভোট জানতে এই কাজ করা হচ্ছে। যদি কোনও ভুল ধরা পড়ে,  গণনার সময়ে ইভিএমের মেকানিজমে সেই অতিরিক্ত ভোট বাতিল হয়ে যাবে। এবার সবথেকে বেশি ভোট পড়েছে কোচবিহারে। সেখানে ভোটের হার ৯৬.৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুরে। সেখানে ভোটের হার ৯৫.৪৪। সবথেকে কম ভোট পড়েছে কালিম্পংয়ে। সেখানে ভোটের হার ৮৩.০৭।

জানা গিয়েছে,  কোচবিহারের দিনহাটা, সিতাই, মাথাভাঙ্গা, আলিপুরদুয়ারের কালচিনি, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, বীরভূমের সিউড়ি ও বোলপুরে বিপুল পরিমাণ ভোট পরেছে।

Published by:

Share Link:

More Releted News:

পুরুলিয়ায় দুষ্কৃতীদের সোনার গয়নার ব্যাগ ছিনতাই চেষ্টা, গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী

গয়ায় পিন্ডদান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল বাবা-মা ও ২ বোনের

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

কালবৈশাখীর দাপটে সব শেষ! নারকেল গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ